আত্মহত্যা একটি চরম অগ্রহণযোগ্য কাজ: ঢাবি ভিসি

১০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০৩ PM
ক্যাম্পাসে সচেতনতামূলক র‌্যালি

ক্যাম্পাসে সচেতনতামূলক র‌্যালি © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস-২০২৩ পালিত হয়েছে। আজ রবিবার দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে ক্যাম্পাসে এক সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর এই র‌্যালির আয়োজন করে। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘কর্মের মাধ্যমে আশা তৈরি করি’।

র‌্যালিতে ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মেহ্জাবীন হক এবং বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

র‌্যালির উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আত্মহত্যা বিশ্বজুড়ে একটি বড় সমস্যা এবং একটি চরম অগ্রহণযোগ্য কাজ। আত্মহত্যা প্রতিরোধে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও আত্মশক্তি জোরদার এবং বিষন্নতা দূর করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষক, বন্ধু, পরিবার ও প্রতিবেশীসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় আত্মহত্যা নিরসন করা সম্ভব। আত্মহত্যা প্রতিরোধে পেশাগত ও নৈতিক দায়িত্ব হিসেবে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য শিক্ষক ও অ্যালামনাইসহ সকলের প্রতি উপাচার্য আহবান জানান।

মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল মাজারের দানের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত, গণনা হবে প…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষকদের বদলি নিয়ে এক জেলার নতুন নির্দেশনা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি জানালেন যুবদল সভাপতি মুন্না
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আমার ছেলেকে ব্লেইম করা হচ্ছে, এটা মেনে নেব না: অপ্রতিমের মা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
যে ১০ কারণে প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ বাতিল ও স্থগিত …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬