প্রাথমিকে সহকারী শিক্ষকদের বদলি নিয়ে এক জেলার নতুন নির্দেশনা

২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ PM
 প্রাথমিক সহকারী শিক্ষক

প্রাথমিক সহকারী শিক্ষক © সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলি কার্যক্রম নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিস। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে উপজেলা কমিটি গঠন করে সভা আহ্বান করতে হবে। এরপর সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তির ব্যবস্থা করতে বলা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন এতে সই করেন।

নির্দেশনায় বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২ আগস্টের স্মারকের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী কমিটি গঠন ও এর আলোকে কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে ৮ সেপ্টেম্বর থেকে বদলি কার্যক্রম স্থগিত করা হয়।

আরও পড়ুনঃ অপেক্ষার অবসান, প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক নিয়োগপত্র পাচ্ছেন ২৪ সেপ্টেম্বর

এদিকে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জুম সভায় ১ অক্টোবর নতুন নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের পদায়নের আগে বদলি কার্যক্রম শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ অবস্থায় আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে উপজেলা কমিটি গঠন করে সভা আহ্বান করতে বলা হয়েছে। ওই সভায় সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই করতে হবে। এরপর আবেদনগুলো নিষ্পত্তির ব্যবস্থা নিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, উপজেলার অভ্যন্তরীণ শূন্যপদে শিক্ষক বদলি কার্যক্রম শেষ করা না হলে জেলা কমিটির মাধ্যমে নতুন শিক্ষকদের পদায়নে জটিলতা তৈরি হতে পারে।

এ ছাড়া সহকারী শিক্ষকদের অন্য উপজেলা বা জেলায় বদলির আবেদনও যাচাই করতে হবে। নীতিমালা অনুযায়ী বদলিযোগ্য হলে এসব আবেদন জরুরি ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠাতে হবে।

সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ২২ সেপ্টেম্বরের স্মারকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২২ সেপ্টেম্বরের জুম সভার নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ কার্যক্রম নেওয়ার কথা জানানো হয়েছে।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬