চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক ড. কামরুল

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ PM
অধ্যাপক ড. মো. কামরুল হোসেন। 

অধ্যাপক ড. মো. কামরুল হোসেন।  © টিডিসি ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হোসেন। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যাপক ড. মো. কামরুল হোসেনকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাসহ এক বছরের জন্য নিজ দায়িত্বের অতিরিক্ত প্রক্টর নিয়োগ করা হলো।

নবনিযুক্ত প্রৃক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে যে নতুন দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালনে সর্বোচ্চ চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও শিক্ষার্থীদের কল্যাণে নিরন্তর কাজ করে যাব। দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করছি।’

ট্যাগ: চবি
‘ভারত ও আমাদের জেন জি আন্দোলনের মিল অমিল’
  • ১৮ অক্টোবর ২০২৬
সমাজসেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্…
  • ১৮ অক্টোবর ২০২৬
জিম্বাবুয়ের সঙ্গে লজ্জাজনক হারের পর ব্যাটারদের দুষলেন তাসকিন
  • ১৮ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ৭৪ শতাংশ শিক্ষার্থী র‍্যাগিংয়ের শিকার
  • ১৮ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত …
  • ১৮ অক্টোবর ২০২৬
মেসির জাদুকরি ড্রিবলিং, ৪ মিনিটে দুই গোল করে জেতালেন ইন্টার…
  • ১৮ অক্টোবর ২০২৬