মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিটাইম ইউনিভার্সিটি

২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ AM
 মেরিটাইম ইউনিভার্সিটি

মেরিটাইম ইউনিভার্সিটি © টিডিসি ছবি

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ঢাকার অস্থায়ী ক্যাম্পাস থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মে থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ একাডেমিক কার্যক্রম শুরু হবে। স্নাতক শ্রেণির পাঠদান এবং ওই সেমিস্টারে নবভর্তিকৃত মাস্টার্স প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ক্লাস স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

এ লক্ষ্যে ‘ক্যাম্পাস স্থানান্তর সমন্বয় ও ব্যবস্থাপনা কমিটি’ গঠন করা হয়েছে। পাশাপাশি সামগ্রিক কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।

এ বিষয়ে ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ‘ক্যাম্পাস স্থানান্তর সমন্বয় ও ব্যবস্থাপনা কমিটি’র পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা ও কর্মপরিকল্পনা সংক্রান্ত চিঠি জারি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মে ২০২৭ থেকে স্নাতক শ্রেণির পাঠদান স্থায়ী ক্যাম্পাসে শুরু হবে। একই সময়ে নবভর্তিকৃত মাস্টার্স প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ক্লাসও চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

তবে আগে থেকে অধ্যয়নরত মাস্টার্স শিক্ষার্থীদের ক্লাস ঢাকার মিরপুর-১২-এর অস্থায়ী ক্যাম্পাসে চলবে।

স্থানান্তর পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন অনুষদ ও দপ্তরের জনবল ধাপে ধাপে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে নেওয়া হবে। একই সঙ্গে শ্রেণিকক্ষ ও অফিসের সরঞ্জাম এবং অন্যান্য স্থায়ী সম্পদও স্থানান্তর করা হবে।

সময় বেশি প্রয়োজন এমন সম্পদ স্থানান্তরের জন্য পৃথক সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে গবেষণাগার স্থানান্তরের জন্য আলাদা পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ ছাড়া সংশ্লিষ্ট অনুষদগুলোকে ৪ অক্টোবর ২০২৬-এর মধ্যে নিজ নিজ স্থানান্তর পরিকল্পনা ও প্রস্তুতিমূলক প্রস্তাব জমা দিতে বলা হয়েছে।

এসব পরিকল্পনায় প্রয়োজনীয় জনবল, সরঞ্জাম ও স্থায়ী সম্পদ স্থানান্তরের বিষয় অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় সামগ্রী চিহ্নিত করতে হবে। স্থায়ী ক্যাম্পাসে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার বিষয়ও পরিকল্পনায় রাখতে হবে।
 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬