আমার ছেলেকে ব্লেইম করা হচ্ছে, এটা মেনে নেব না: অপ্রতিমের মা

২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ PM
 অপ্রতিম ও তার মা

অপ্রতিম ও তার মা © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম বলেছেন, তাঁর নিহত ছেলে ইয়াশাত শাহরিয়ার অপ্রতিমকে বিভিন্ন ফেসবুক আইডি থেকে অপরাধী হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, ‘আমার ছেলেকে বিভিন্ন আইডি থেকে ব্লেইম করা হচ্ছে। আমার ছেলে কিছু বোঝে? আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে আমি এটা কখনোই মেনে নেব না।’

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নেতারা অপ্রতিমের বাসায় পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গেলে তিনি এসব কথা বলেন।

ড. নাহিদা বেগম বলেন, ‘বিভিন্ন ফেসবুক আইডি থেকে নানা উপায়ে তাকে (অপ্রতিম) ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ২০২৫ সালের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালনকালে আমি অনেক মাদকসেবী ও মাদক কারবারিকে পুলিশের হাতে তুলে দিয়েছি। ওই ঘটনার কারণে যদি আমার ছেলেকে টার্গেট করা হয়, তাহলে এটা আমি মেনে নেব না।’

তিনি আরও বলেন, ‘আমার কোনো দোষ থাকলে আমাকে শাস্তি দেওয়া হোক। মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যদি আমার অপরাধ হয়, তাহলে তার শাস্তি আমি পাব। আমার ছেলে কেন এর শাস্তি পাবে? আমার ছেলেকে কেন মেরে ফেলা হলো? আমার ছেলেকে তাদের সঙ্গে জড়িয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, সেও তাদেরই একজন। অথচ আমার ছেলে নিষ্পাপ, ছোট বাচ্চা। সে এসবের কিছুই বোঝে না।’

অপ্রতিমের মা বলেন, ‘আমি শুধু আমার ছেলের জন্য বিচার চাই না। যারা আমার ছেলেকে হত্যা করেছে, তারা জেল থেকে বের হলে আরও কত বাচ্চার জীবন নেবে, কত বাচ্চার জীবন ধ্বংস করবে—সেটা নিয়েও আমি চিন্তিত। আমি চাই, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক।’

এ সময় কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কাইমুল হক রিংকু, সরকারি আইন কর্মকর্তা (জিপি) তারেক আবদুল্লাহ, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি শহীদ উল্লাহ, সাধারণ সম্পাদক মাহাবুবুল হক খন্দকার এবং সাবেক সভাপতি শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।

নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উ…
  • ১২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান
  • ১২ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তি: একদিনেই আসনপ্রতি সাড়ে ৬ আবেদন, কোন ইউনিটে কত?
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় চট্টগ্রামের ৭ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১২ নভেম্বর ২০২৬
নিজের কার্ডের সঙ্গে বন্ধুদের কার্ড স্ক্যান, ডিজিটাল হাজিরায়…
  • ১২ নভেম্বর ২০২৬
আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে মহিলা দল নেত্রীকে স্থায়ী বহিষ্কার
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950