জাবিতে বিসিএস অফিসার্স ফোরামের বৃত্তি প্রদান

০৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৮ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০৩ PM
অনুষ্ঠানে অতিথিদের সাথে শিক্ষার্থীরা

অনুষ্ঠানে অতিথিদের সাথে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) বিসিএস অফিসার্স ফোরামের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের স্নাতক চূড়ান্ত পর্বের পরীক্ষায় সব বিভাগের প্রথম স্থান অধিকারী ৪০ শিক্ষার্থীকে বৃত্তি ও সনদ দেওয়া হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জাবির সিনেট হলে এ বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল আলম।  

এ সময় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রায় সব বিভাগে অ্যালামনাই অ্যাসোসিয়েশন রয়েছে, কিন্তু কোনো অ্যালামনাই এভাবে আয়োজন করে বৃহৎ সংখ্যক শিক্ষার্থীর মাঝে বৃত্তি দেয়নি। এই প্রথম বড় আকারে বৃত্তি দিচ্ছে অ্যালামনাইদের বিসিএস ফোরাম। ফলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ছাড়াও তাদের পরিবার উপকৃত হবে।  

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোস্তফা ফিরোজ বলেন, অ্যালামনাইরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর। তারা বিশ্ববিদ্যালয়কে দেশ-বিদেশের কাছে তুলে ধরে। আজ তারই প্রমাণ দিল বিসিএস অফিসার্স ফোরাম। তারা পড়াশোনা শেষ করে ক্যাম্পাসকে ভুলে যাননি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছেন।  

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেপুটি কমিশনার (ডিসি) মো. আ. আহাদ, বিশ্ববিদ্যালয়ের  সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ, সাবেক কর কমিশনার বজলুর করিম।

জাল প্রবেশপত্র নিয়ে ইবি কেন্দ্রে ভর্তিচ্ছু; মুচলেকায় মুক্তি
  • ০৩ এপ্রিল ২০২৬
হামের উপসর্গে আক্রান্ত হয়ে গোপালগঞ্জে ভর্তি ৪৩, মৃত্যু ১
  • ০৩ এপ্রিল ২০২৬
দেশের ২৫ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নকলে শীর্ষে কুমিল্লা ভিক্…
  • ০৩ এপ্রিল ২০২৬
আলজেরিয়ার সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ছ…
  • ০৩ এপ্রিল ২০২৬
গরমে বরফ দিয়ে শরবত নাকি বরফ ছাড়া শরবত—কোনটা উপকারী
  • ০৩ এপ্রিল ২০২৬
আজ কত টাকায় বিক্রি হচ্ছে সোনার ভরি?
  • ০৩ এপ্রিল ২০২৬