‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার প্রমাণ করেছে’

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ AM , আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ AM
 ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব © সংগৃহীত

‘কুকুরের মত হিংস্রদের কিভাবে শিক্ষা দিতে হয়, সেটি ছাত্রদল বার বার প্রমাণ করেছে’—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘গত ৩ আগষ্ট রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সন্ত্রাসীরা ছাত্রদলের নেতা-কর্মীদের উপর সশস্ত্র হামলার পর সশস্ত্র ছাত্র শিবির মিডিয়ার সম্মুখে বলেছিল, ছাত্রদল নাকি ২ মিনিট টিকতে পারবে না। কিন্তু তারপর দিন অর্থাৎ ৪ আগষ্ট শুধু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে কুকুরের মত লেজ গুটিয়ে পালিয়েছিল। তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে কিছুদিন বিড়ালের মত মিয়াও মিয়াও করেছে।’

তিনি আরও বলেন, ‘কিন্তু আজ রাজশাহী মহানগর ছাত্র শিবিরের সভাপতি যে নোংরা ভাষায় ছাত্রদলকে রাজশাহী থেকে উচ্ছেদের হুমকি দিয়েছে, এর পরিণতি হবে ভয়াবহ। ৪ আগষ্ট এদের শিক্ষা হয়নি, এদের আরও বড় শিক্ষার প্রয়োজন। আর কুকুরের মত হিংস্রদের কিভাবে শিক্ষা দিতে হয়, সেটি ছাত্রদল বার বার প্রমাণ করেছে।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬