জাবির সিনেটে ২৯৪ কোটি টাকার বাজেট পাস

২৪ জুন ২০২৩, ০৬:৫৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
জাবি

জাবি © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেটে ২০২৩-২৪ অর্থ বছরের জন্য ২৯৪ কোটি ১৬ লাখ টাকার বাজেট পাস করা হয়েছে। শনিবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বার্ষিক বাজেট অধিবেশনে এ বাজেট পাস হয়।

সিনেটের চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম সিনেট সদস্যদের উপস্থিতিতে বাজেট পাস বলে ঘোষণা করেন। অধিবেশনে ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত ও ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার। 

এ সময় তিনি বলেন, ২০২৩- ২০২৪ অর্থ বছরের জন্য সিন্ডিকেট ২৯৪ কোটি ১৬ লাখ টাকার প্রস্তাবিত পরিচালন বাজেট অনুমোদন করেছে। 

আরও পড়ুন: জাবির সিনেট অধিবেশনের শুরুতেই হট্টগোল, বিএনপিপন্থীদের ওয়াকআউট

এর মধ্যে বেতন- ভাতা বাবদ ১৭৫ কোটি ২৯ লাখ টাকা যা মোট ব্যয়ের ৫৯.৫৯ শতাংশ; পণ্য ও সেবা (সাধারণ আনুষঙ্গিক) বাবদ ৫৬ কোটি ৫ লাখ টাকা যা মোট ব্যয়ের ১৯.০৫ শতাংশ, পণ্য ও সেবা (রক্ষণাবেক্ষণ ও মেরামত) বাবদ ৪ কোটি ২৬ লাখ টাকা যা মোট ব্যয়ের ১.৪৫ শতাংশ, পেনশন ও অবসর সুবিধা বাবদ ৪২ কোটি ৩৩ লাখ টাকা যা মোট ব্যয়ের ১৪.৩৯ শতাংশ, গবেষণা ও উদ্ভাবন ব্যয় বাবদ ৫ কোটি ৫২ লাখ টাকা যা মোট ব্যয়ের ১.৮৮ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। 

এছাড়াও, প্রাথমিক স্বাস্থ্য সেবা সহায়তা বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৪২ লাখ টাকা যা মোট ব্যয়ের ০.১৪ শতাংশ, অন্যান্য ব্যয় বাবদ ৪ কোটি ১৮ লাখ টাকা যা মোট ব্যয়ের ১.৪২ শতাংশ, যন্ত্রপাতি খাতের ব্যয় বাবদ ৩ কোটি ৫৬ লাখ টাকা যা মোট ব্যয়ের ১.২১ শতাংশ, যানবাহন ক্রয় বাবদ ব্যয় ১ কোটি ৫০ লাখ টাকা যা মোট ব্যয়ের ০.৫১ শতাংশ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাবদ ব্যয় ৫৫ লাখ টাকা যা মোট ব্যয়ের ০.১৯ শতাংশ, অন্যান্য মূলধন জাতীয় বাবদ ব্যয় ৫০ লাখ টাকা যা মোট ব্যয়ের ০.১৭ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। 

রাজধানীতে সকালেই একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ০৪ নভেম্বর ২০২৬
মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কার মুখে ট্রাম্পের দল, এগিয়ে ডেম…
  • ০৪ নভেম্বর ২০২৬
কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার
  • ০৪ নভেম্বর ২০২৬
আওয়ামী দুর্বৃত্তদের প্রতিহত করতে রাজপথে নামুন—জামায়াত ও এনস…
  • ০৪ নভেম্বর ২০২৬
তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী
  • ০৪ নভেম্বর ২০২৬
মাছ ও টাকা ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদলের ৩ নেতার বিরুদ্ধে মাম…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950