হীরকজয়ন্তীর মঞ্চ মাতাতে চবিতে আসছেন নগরবাউল জেমস

০৩ নভেম্বর ২০২৬, ০৮:২১ AM
জেমস

জেমস © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিশেষ আকর্ষণ হিসেবে আসছেন নগরবাউল খ্যাত গায়ক-সুরকার ও অভিনেতা জেমস। আগামী ১৮ নভেম্বর ক্যাম্পাস মাতাবেন তিনি।

গতকাল সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম। 

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন নগর বাউল জেমস। এছাড়া, থাকবে সঙ্গীত ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা।’

আগামী ১৮ নভেম্বর নানা আয়োজনের মাধ্যমে উদযাপিত হবে চবির ৬০ বছরপূর্তিতে হীরকজয়ন্তী। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে থাকবে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র, মেলা এবং আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার কয়েকটি স্টলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন তুলে ধরা হবে। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে ইতোমধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

পাঁচ অভ্যাসে কমবে পেটের অতিরিক্ত মেদ 
  • ২৪ নভেম্বর ২০২৬
আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, বিএনপি নেতার পদ স্থগিত
  • ২৪ নভেম্বর ২০২৬
স্কুলছাত্র গালিব হত্যা মামলার আসামি যুবদল নেতা জনকে অব্যাহতি
  • ২৪ নভেম্বর ২০২৬
সকালে নেপালের ভূমিকম্পে বাংলাদেশসহ কাঁপল ৩ দেশ
  • ২৪ নভেম্বর ২০২৬
স্বর্ণের দাম কমছে কেন, নির্ধারণ করে কারা
  • ২৪ নভেম্বর ২০২৬
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৪ নভেম্বর ২০২৬