ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চবির সাবেক শিক্ষার্থী শফিকুল

০৩ নভেম্বর ২০২৬, ০১:০৫ PM
মো. শফিকুল সাজু

মো. শফিকুল সাজু © সংগৃহীত

দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী ও নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক (বিসিএস) মো. শফিকুল সাজু মৃত্যুবরণ করেছেন।  

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) ও বর্তমান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, মো. শফিকুল আজ সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি অগ্ন্যাশয় (প্যানক্রিয়াস) ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি বর্তমানে দুই সন্তান রেখে গেছেন মারা গেছেন। তারা হলো ছয় বছর বয়সী কন্যা নভেরা সাদমীন ও সাড়ে ৪ বছর বয়সী ছেলে ইরাম ফাইয়াজ। 

এর আগে উন্নত চিকিৎসার জন্য তার পরিবার সমাজের বিত্তবান, প্রবাসী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছিল।

১৯৮৮ সালে নোয়াখালীর সুবর্ণচরে জন্ম নেওয়া সাজু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০০৭-০৮ সেশনে দর্শন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরে ৩৫তম বিসিএসে (শিক্ষা) ক্যাডারে উত্তীর্ণ হয়ে যোগ দেন শিক্ষকতা পেশায়। বর্তমানে তিনি নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। শিক্ষাজীবন থেকেই তিনি সমাজসেবা, বিতর্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ড, রক্তদান এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন উদ্যোগে সক্রিয় ছিলেন।

সুইজারল্যান্ডে বিনা খরচে গবেষণার সুযোগ, বৃত্তিসহ দেবে বিমান…
  • ০৩ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনগামী পর্যটকদের খরচ বৃৃদ্ধির সঙ্গে পদে পদে সঙ্গী…
  • ০৩ নভেম্বর ২০২৬
প্রধান শিক্ষক পদে পদোন্নতি, সহকারী শিক্ষকদের তালিকা চেয়ে সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ইয়াবা-গাঁজাসহ যুবক গ্রেপ্তার
  • ০৩ নভেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের ‘ফ্যাসিস্টদের’ তালিকা চাইলেন…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪০০ শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে পিএইচডির সুযোগ দিচ্ছে …
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950