চবি প্রক্টর অফিসে ছাত্রলীগের তালা

০১ জুন ২০২৩, ১০:৫৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৫ AM
প্রক্টর অফিসে তালা ও চবি লোগো

প্রক্টর অফিসে তালা ও চবি লোগো © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর অফিসে তালা লাগিয়েছে শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার (১ মে) বিকেল ৪টার দিকে প্রক্টর অফিসে তালা লাগানো হয়।

জানা গেছে, বিভিন্ন দাবি-দাওয়া পূরণ না হওয়ায় প্রক্টর অফিসে তালা লাগিয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। ঘটনার ৬ ঘন্টা পেরিয়ে গেলেও এর কারণ বের করতে পারেননি প্রক্টরিয়াল বডির কেউ-ই। এমনকি চেক করা হয়নি সিসিটিভি ফুটেজও। 

ছাত্রলীগ কেন তালা লাগিয়েছে তা জানতে যোগাযোগ করা হয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের সাথে। তবে সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি কথা না বলেই কল কেটে দেন। 

এ বিষয়ে প্রক্টর ড. নূরুল আজিম সিকদার পরে কথা বলবেন বলে ফোন কেটে দেয়। তবে সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া বলেন, প্রক্টর অফিসে তালা দেওয়া হয়েছিল।  প্রক্টর স্যারসহ আমরা ব্যস্ত ছিলাম সংঘর্ষ থামাতে। পরে তালা খুলে ফেলা হয়েছে। কেন তালা লাগিয়েছে তা আমরা জানি না। যারা তালা লাগিয়েছে তাদের সিসিটিভি ফুটেজ দেখে বের করা হবে।

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬