শেষ হলো ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা

১২ মে ২০২৩, ১০:৩৫ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
ঢাবির কলা ভবনের বাইরে অভিভাবকদের ভিড়

ঢাবির কলা ভবনের বাইরে অভিভাবকদের ভিড় © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। আজ শুক্রবার (১২ মে) সকাল ১১টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এর আগে শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেন।

এ বছর বিজ্ঞান অনুষদের ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১ লাখ ২৭ হাজার ৭৫টি। ফলে পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়াই করছে ৬৯ জন শিক্ষার্থী। পরীক্ষার্থীরা তাদের বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

এর আগে দুই দফায় পর্যায়ক্রমে গত ২৯ এপ্রিল চারুকলা অনুষদ এবং ৬ মে কলা, বিজ্ঞান ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া আগামীকাল শনিবার (১৩ মে) ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।

সবমিলিয়ে এবার ঢাবির ৫ হাজার ৯৬৫ আসনের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা এক হাজার ৮৫১টি। যেখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৭৭৫টি, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য যথাক্রমে ৫১ এবং ২৫টি আসন বরাদ্দ রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসের তথ্যমতে, চারুকলা ছাড়া অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের বহুনির্বাচনি ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হয়। এ ক্ষেত্রে বহুনির্বাচনি পরীক্ষার জন্য ৪৫ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় ছিল।

মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এরমধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং এসএসসি বা সমমান ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফলের ওপর ২০ নম্বর থাকবে।

ইসরায়েলের তেল শোধনাগারে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা
  • ৩০ মার্চ ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ চোরাকারবারি আটক
  • ৩০ মার্চ ২০২৬
গোবিপ্রবির আইন বিভাগের শিক্ষার্থীদের সাফল্য, বার কাউন্সিলে …
  • ৩০ মার্চ ২০২৬
নিজ কক্ষে বিরোধী দলীয় নেতার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
কারা হবেন এসএসসির কেন্দ্রসচিব, বোর্ডের জরুরি নির্দেশনা
  • ৩০ মার্চ ২০২৬
চবিতে পরীক্ষার রুটিনে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানে বিজ্ঞ…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence