জাবির টিএসসির পরিচালক হলেন অধ্যাপক রেজা

০৯ মে ২০২৩, ১১:৫৯ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৯ AM
জাবির টিএসসিতে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে

জাবির টিএসসিতে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজাকে। সোমবার (৮ মে) রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজের সই করা অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

পৃথক আদেশে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আশরাফুল হাবীবকে অতিরিক্ত পরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, টিএসসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীরের মেয়াদ তিন বছর পূর্ণ হয়েছে। তার লিখিত অনুরোধের পরিপ্রেক্ষিতে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজাকে নতুন পরিচালক নিয়োগ করা হয়েছে।

নতুন দু’জনকে যোগদানের তারিখ থেকে দু’বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্বে থাকাকালীন তারা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে ভাতা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন।

ফসলি জমিতে সৌরবিদ্যুৎকেন্দ্র বন্ধসহ ৩ দাবিতে কৃষক-ক্ষেতমজুর…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মেধাবীদের হয়রানি না করে নিয়োগ দিন: ইবি শিবির সেক্রেটারি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি ইউনিয়নে নতুন সার ডিলার নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় ফ্যানের সঙ্গে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা স্টেট কলেজে চাকরি, আবেদন নির্ধারিত ফরমে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি নিয়োগে রাজনৈতিক পরিচয় নয়, মেধার ভিত্তিতে নিয়োগের দাব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬