ঈদ পুনর্মিলনী নিয়ে ঢাবিয়ান বগুড়ার আলোচনা সভা

০৪ মে ২০২৩, ১১:২১ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
ঢাবিয়ান বগুড়ার আলোচনা সভা

ঢাবিয়ান বগুড়ার আলোচনা সভা © টিডিসি ফটো

ঈদ পুনর্মিলনীর পূর্বপ্রস্তুতি ও কমিটি পুনর্গঠন নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বগুড়ার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। বুধবার (৩ মে) ম্যাক্স মোটেলে সংগঠনের আহবায়ক প্রফেসর সামস-উল-আলম জয়ের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর সদ্যপ্রয়াত ৩৬তম বিসিএস কর্মকর্তা সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের ইসলামের ইতিহাস বিষয়ের প্রভাষক আব্দুল বাকীর মৃত্যুতে শোক প্রকাশ করে দোয়া করা হয়।

আরও পড়ুন: ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি জানুয়ারিতে, বয়সে ছাড় পাবেন প্রার্থীরা।

মোস্তফা কামাল সরকারের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ বিভিন্ন সরকারি বেসরকারি কলেজের শিক্ষক ও সরকারি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা এবং উদ্যোক্তা ও বিভিন্ন স্তরের ঢাবিয়ানরা।

এসময় বক্তারা কীভাবে ঢাবিয়ান বগুড়াকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আলোচনা করেন।সভায় সদস্যদের চাঁদা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা ও অন্যদের যুক্ত করাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সাংবাদিক পেটানোর পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন দক্ষিণ কোরিয়ায়, আবেদন স্নাতকোত্তর-পিএই…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন ২২ মার্চ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের নিয়োগপত্র ধাপে ধাপে পাবেন প্রার্থীরা, তবে...
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে কার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হাফ প্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রো স্টেশনে ঢুকতে …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬