এবার প্রথম আলো সম্পাদকের কুশপুত্তলিকা পোড়াল ঢাবি ছাত্রলীগ

০১ এপ্রিল ২০২৩, ০৪:৫৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
প্রথম আলো সম্পাদকের কুশপুত্তলিকা দাহ

প্রথম আলো সম্পাদকের কুশপুত্তলিকা দাহ © সংগৃহীত

রাজধানীর শাহবাগে দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদকের কুশপুত্তলিকা পুড়িয়েছে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। সংবাদ প্রকাশের জেরে মতিউর রহমানের কুশপুত্তলিকা পোড়ানো হয়। 

শনিবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। এসময় শিক্ষার্থীরা নানান স্লোগান দিতে থাকেন। অবরোধের ফলে শাহবাগ ও আশপাশের এলাকায় যানজট তৈরি হয়েছে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।

আরও পড়ুন: মাসে সাড়ে চার লাখ টাকা চাঁদা নেয় জবি ছাত্রলীগ

শিক্ষার্থীরা বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবেই সরকারকে বেকায়দায় ফেলতে এমন অপপ্রচার চালাচ্ছে পত্রিকাটি।  কয়েকটি গণমাধ্যম হলুদ সাংবাদিকতার মাধ্যমে দেশবিরোধী চক্রান্ত করছে। অপ-সাংবাদিকতার বিরুদ্ধেই তাদের অবস্থান। সংবাদপত্রের স্বাধীনতার নামে তথ্য সন্ত্রাস মানবেন না বলে তারা জানিয়েছেন। 

এছাড়া শিগগিরই প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানকে গ্রেফতার ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে ছাত্রলীগের নেতাকর্মীদের। একই সঙ্গে প্রথম আলোর নিবন্ধন বাতিলসহ হলুদ সাংবাদিকতা নিপাত যাক স্লোগান দিতেও শোনা যায় তাদের।

উল্লেখ্য, শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। কুশপুত্তলিকা পুড়িয়ে শিক্ষার্থীরা সেখান থেকে চলে যান।

‘স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, শঙ্কায় বাংলাদেশের ক…
  • ১০ আগস্ট ২০২৬
যশোর বোর্ডে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা
  • ১০ আগস্ট ২০২৬
‘সংঘর্ষের ছবি দেখালে টিভি চ্যানেল বন্ধ’
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফলের পরই সরিয়ে দেওয়া হলো মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মক…
  • ১০ আগস্ট ২০২৬
বেরোবিতে বাংলা বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম, বাতিলের সুপারি…
  • ১০ আগস্ট ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬