ইবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও ৪ হল প্রভোস্ট নিয়োগ 

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ PM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © টিডিসি ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ৫ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ছাত্র উপদেষ্টা ও ৪টি হলের প্রভোস্টদের মেয়াদ শেষ হওয়ায় তদস্থলে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত পৃথক পাঁচটি অফিস আদেশে এই তথ্য জানানো হয়। 

বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. মামুন আল রশীদ। এছাড়া খালেদা জিয়া হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এস এম আয়নুল হক আকন্দ, উম্মুল মু'মীনিন আয়েশা সিদ্দিকা হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান, জুলাই ৩৬ হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন আল ফিকহ এন্ড ল বিভাগের অধ্যাপক ড. হালিমা খাতুন এবং শহীদ আনাস হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল করীম। 

আরও দেখুন: আত্মহত্যাকে হত্যা সাজিয়ে মামলা, বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট

অফিস আদেশে বলা হয়, ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং খালেদা জিয়া হলের প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জালাল উদ্দীন, উম্মুল মু'মীনিন আয়েশা সিদ্দিকা হলের প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ কে এম রাশেদুজ্জামান, জুলাই ৩৬ হলের প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী এবং শহীদ আনাস হলের প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল কাদেরের মেয়াদ শেষ হওয়ায় তদস্থলে উল্লেখিত ব্যক্তিদের আগামী এক বছরের জন্য উপাচার্য নিয়োগদান করেছেন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তারা সবাই নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

বুটেক্সে ‘শ্রেষ্ঠত্বের লড়াই ৪.০’ শুরু শুক্রবার, অংশ নেবে ১১…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘সর্প হয়ে দংশন শেষে ওঝা হয়ে ঝাড়বেন’— এই নাটক আর দেখতে চাই ন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনের মধ্যে নতুন ভিসি নিয়োগ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আসিয়ান কাপে শিরোপার লড়াইয়ে ছিটকে গেল বাংলাদেশ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ,…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন করে একাডেমিক স্বীকৃতি-পাঠদানের অনুমতি পাচ্ছে আরও ১৪ শি…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬