৭ দিনের সফরে জাপানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ PM
স্বাস্থ্য প্রতিমন্ত্রী নেতৃত্বাধীন প্রতিনিধি দল

স্বাস্থ্য প্রতিমন্ত্রী নেতৃত্বাধীন প্রতিনিধি দল © সংগৃহীত

দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে ৭ দিনের সরকারি সফরে জাপান গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। জাপানের আধুনিক স্বাস্থ্যসেবা ও অবকাঠামো সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় কার্যক্রমে অংশ নেবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী নেতৃত্বাধীন ৬ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

সফরকালে ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত প্রতিমন্ত্রী ও তার প্রতিনিধিদল জাপানের স্বাস্থ্য অবকাঠামো, উন্নত চিকিৎসা ব্যবস্থাপনা এবং আধুনিক স্বাস্থ্যসেবা প্রকল্প সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় কার্যক্রমে অংশগ্রহণ করবেন। জাপানের সফল স্বাস্থ্য ব্যবস্থার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের স্বাস্থ্য খাতকে আরও কার্যকর ও শক্তিশালী করাই এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য।

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলে আরও রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহ ইমাম আলী রেজা, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরী, নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. মো. বুলবুল কবির এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রীর একান্ত সচিব সারওয়ার সালাম।

গত ২৬ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিমন্ত্রী ও তার প্রতিনিধিদল জাপানের উদ্দেশ্যে রওনা হন। ব্যাংকক হয়ে ২৭ সেপ্টেম্বর (রবিবার) সকালে প্রতিনিধিদলটি টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এই সফর চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত।

আসিয়ান কাপে শিরোপার লড়াইয়ে ছিটকে গেল বাংলাদেশ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ,…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন করে একাডেমিক স্বীকৃতি-পাঠদানের অনুমতি পাচ্ছে আরও ১৪ শি…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে যোগ্যপ্রার্থী বাদ দেওয়ার প্রতিবাদে লাল কা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও ৪ হল প্রভোস্ট নিয়োগ 
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শাহবাগ মেট্রো স্টেশনে আইডিয়াল কলেজ শিক্ষার্থীকে মারধর ঢাকা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬