লিভার প্রতিস্থাপনে বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণ দিতে আগ্রহী পাকিস্তান

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ PM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ PM
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ © সংগৃহীত

বাংলাদেশি চিকিৎসকদের লিভার প্রতিস্থাপন বিষয়ে প্রশিক্ষণ দিতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানের গাজালী ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (জিআইএমএস)। একই সঙ্গে অস্ত্রোপচার সহায়তা ও টেলিমেডিসিন সেবা বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের সাথে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এসব তথ্য জানিয়েছেন।

সাক্ষাৎকালে দুইদেশের স্বাস্থ্যখাতে সহযোগিতা, প্রস্তাবিত সমঝোতা স্মারক চূড়ান্তকরণ, ওষুধ এবং স্বাস্থ্য পেশাজীবীদের দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় সার্জিক্যাল সরঞ্জাম ও ওষুধ পণ্যের বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। সাক্ষাতকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ পাকিস্তানে ভ্যাকসিন ও ক্যান্সারের ওষুধ রপ্তানি আরো বাড়াতে পারে। একই সঙ্গে তিনি পাকিস্তানি উদ্যোক্তাদের বাংলাদেশে স্বাস্থ্যখাতে বিনিয়োগের সুযোগ অন্বেষণের আহ্বান জানান।

সাক্ষাৎকালে হাইকমিশনার বাংলাদেশ ও পাকিস্তানের স্বাস্থ্য খাতের মধ্যে অঙ্গ প্রতিস্থাপন বিষয়ে সহযোগিতার বিভিন্ন প্রস্তাব সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। এ সময় ইমরান হায়দার জানান, বাংলাদেশি চিকিৎসকদের লিভার প্রতিস্থাপন বিষয়ে প্রশিক্ষণ দিতে গাজালী ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (জিআইএমএস) আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি বাংলাদেশে পরবর্তী সময়ে লিভার প্রতিস্থাপনের অস্ত্রোপচারে সহায়তা এবং টেলিমেডিসিনের মাধ্যমে অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসাসেবা প্রদানের প্রস্তাবও দিয়েছে প্রতিষ্ঠানটি।

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ,…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন করে একাডেমিক স্বীকৃতি-পাঠদানের অনুমতি পাচ্ছে আরও ১৪ শি…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে যোগ্যপ্রার্থী বাদ দেওয়ার প্রতিবাদে লাল কা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও ৪ হল প্রভোস্ট নিয়োগ 
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শাহবাগ মেট্রো স্টেশনে আইডিয়াল কলেজ শিক্ষার্থীকে মারধর ঢাকা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬