তিন জেলা হাসপাতালে নতুন তত্ত্বাবধায়ক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ PM
স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

তিনটি জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক পদে রদবদল করেছে সরকার। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। যুগ্মসচিব সাইফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুর, মেহেরপুর ও নড়াইল জেলা হাসপাতালে নতুন তত্ত্বাবধায়ক পদায়ন করা হয়েছে। আর আগের দুই তত্ত্বাবধায়ককে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়েছে।

এর মধ্যে শেরপুর জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হয়েছেন মেহেরপুর জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সাজ্জাৎ হোসেন। মেহেরপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সংযুক্ত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (ওএসডি) ডা. মো. নাসিম আখতারকে। আর নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমানকে।

একই সাথে শেরপুর জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ ইমরান হোসেন এবং নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবদুল গাফফারকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি কা হয়েছে।

প্রজ্ঞাপনে বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

চাঁদাবাজি, দখলের অভিযোগে-বিতর্কে বিব্রত বিএনপি ও সরকার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‎পুলিশ ভেরিফিকেশনের নামে দলীয়করণের প্রতিবাদে জবিতে ছাত্রশক্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
যবিপ্রবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে কোডিং পদ্ধতি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইবির ছাত্রী হলে নারী প্রভোস্ট চান আবাসিক শিক্ষার্থীরা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬