জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থী: আইডিইবি

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ PM
জাবি ও আইডিইবি লোগো

জাবি ও আইডিইবি লোগো © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে ১০ম গ্রেডের ‘উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)’ পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ দেওয়ার প্রতিবাদ জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)। সংগঠনটি বলছে, এই পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্দিষ্ট। তাই বিজ্ঞপ্তিটি সংশোধন করে পুনরায় প্রকাশের দাবি জানিয়েছে তারা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জাবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) বরাবর এ দাবি জানানো হয়। সংগঠনটি ৮ লাখাধিক সদস্য প্রকৌশলীর পক্ষে এ দাবি জানিয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আইডিইবি বলছে, জাবির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ১০ নম্বর ক্রমিকে ১০ম গ্রেডের ‘উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)’ পদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদেরও আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। তাদের দাবি, এটি সরকারের বিদ্যমান আইন ও প্রজ্ঞাপনের সঙ্গে সাংঘর্ষিক।

সংগঠনটির দাবি, রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৯ নভেম্বর ১৯৯৪ সালের স্মারক এবং অর্থ মন্ত্রণালয়ের ৩ ডিসেম্বর ১৯৯৪ সালের স্মারক অনুযায়ী ১০ম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সনদধারীদের জন্য নির্ধারিত। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের ১৯৭৮ সালের প্রজ্ঞাপন অনুযায়ী দেশের বিভিন্ন দপ্তর ও সংস্থায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী হিসেবে অভিন্ন পদবি দেওয়ার বিধান রয়েছে বলে দাবি করেছে আইডিইবি।

আইডিইবির নেতারা অভিযোগ করেন, সরকারি নির্দেশনা অনুসরণ না করে জাবি কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তারা জানান, এতে দেশের ৮ লাখ ডিপ্লোমা প্রকৌশলী এবং ৪ লাখ শিক্ষার্থীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

সংগঠনটি অবিলম্বে নিয়োগ বিজ্ঞপ্তির ১০ নম্বর ক্রমিক সংশোধন করে শুধু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সনদধারীদের আবেদন করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে। একই সঙ্গে সংশোধিত বিজ্ঞপ্তি পুনরায় প্রকাশের আহ্বান জানিয়েছে তারা।

আইডিইবি আরও বলেছে, তাদের দাবি অনুযায়ী বিজ্ঞপ্তি সংশোধন না করা হলে প্রকৌশল অঙ্গনে অসন্তোষ তৈরি হতে পারে।

জাবির সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদে জনবল নিয়োগের কথা বলা হয়েছে। এর মধ্যে উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদে দুটি শূন্য পদ রয়েছে এবং পদটি ১০ম গ্রেডের।

প্রিয়জনের সঙ্গে খাবার খেলে সম্পর্ক গাঢ় হয়, রক্তে শর্করাও থা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মার্কেন্টাইল ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৭ অক্টোবর …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ভিসি আন্দোলন থেকে সরে আসল সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির সভায় একটি বিষয় চূড়ান্ত করল মন্ত্রণালয়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শুরু হচ্ছে বই পড়া কর্মসূচি, নির্বাচিত ৫১০ প্রতিষ্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পর্যটন করপোরেশনে জনবল নিয়োগ, আবেদন ২৭ অক্টোবর পর্য…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬