ফিফা আসিয়ান কাপ

সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ PM
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ © সংগৃহীত

ফিফা আসিয়ান কাপে সিঙ্গাপুরের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে আক্রমণাত্মক খেলেও গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে, ম্যাচের ৩৫তম মিনিটে রায়ান স্টুয়ার্টের হেডে এগিয়ে যায় সিঙ্গাপুর।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে সক্রিয় ছিল লাল-সবুজেরা। দ্বিতীয় মিনিটেই কর্নার আদায় করে নেয় তারা। ১৫তম মিনিটে বল নিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন রাকিব হোসেন। তবে কাছাকাছি থাকা কোনো সতীর্থকে বল বাড়িয়ে দেওয়ার সুযোগ পাননি।

মাঝে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় সিঙ্গাপুর। ১৬তম মিনিটে ইলহান ফান্দির নেওয়া শট দুর্দান্ত দক্ষতায় রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান। ৩৩তম মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে পাওয়া ফ্রি-কিকও দারুণভাবে প্রতিহত করেন তিনি।

তবে দুই মিনিট পর আর বাংলাদেশকে রক্ষা করতে পারেননি এই গোলকিপার। ৩৫তম মিনিটে ডান দিক থেকে আসা ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান রায়ান স্টুয়ার্ট।

দ্রুতই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল সিঙ্গাপুর। ৩৭তম মিনিটে ডান দিক থেকে নেওয়া তাদের শট ক্রসবারে লেগে ফিরে আসে। শেষমেশ ১-০ ব্যবধানেই শেষ হয় প্রথমার্ধ।

এর আগে, সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে ৪টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে শুরুতে না থাকা অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে শেখ মোরছালিন, সুকি ইতোফুসা ও জিদান ইউসুফও সুযোগ পেয়েছেন।

আসিয়ান কাপে শিরোপার লড়াইয়ে ছিটকে গেল বাংলাদেশ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ,…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন করে একাডেমিক স্বীকৃতি-পাঠদানের অনুমতি পাচ্ছে আরও ১৪ শি…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে যোগ্যপ্রার্থী বাদ দেওয়ার প্রতিবাদে লাল কা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও ৪ হল প্রভোস্ট নিয়োগ 
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শাহবাগ মেট্রো স্টেশনে আইডিয়াল কলেজ শিক্ষার্থীকে মারধর ঢাকা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬