ফিফা আসিয়ান কাপের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে, কখন

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ PM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ বাংলাদেশের ম্যাচ সূচি ঘোষণা করা হয়েছে। ‘এ’ গ্রুপে লাল-সবুজের প্রতিনিধিদের সঙ্গী স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।

আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। সেদিন বাংলাদেশ সময় বিকেল ৩টায় মাঠে নামবেন হামজারা।

এর তিনদিন পর (২৮ সেপ্টেম্বর) একই সময়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল-সবুজেরা। এ ছাড়া গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

তিনটি ম্যাচই জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে হবে।

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা আসিয়ান কাপ। এই প্রতিযোগিতায় ভারত অংশ না নেওয়ায় বাংলাদেশকে সুযোগ দেয় ফিফা। বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থার আমন্ত্রণ পেয়ে তাতে সাড়া দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)।

এদিকে এই টুর্নামেন্টের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা নির্বাচিত করেছে বাফুফে। প্রধান কোচ টমাস ডুলির অধীনে তাদের অনুশীলন ক্যাম্পও চলছে। তবে প্রাথমিক এই ক্যাম্পে হামজা চৌধুরী, শমিত সোম, তারিক কাজী, জায়ান আহমেদ ও ফাহমিদুল ইসলামরা নেই। চূড়ান্ত স্কোয়াড ঘোষণার পর দলের সঙ্গে যোগ দেবেন তারা।

বাংলাদেশের ম্যাচ সূচি:

২৫ সেপ্টেম্বর-বাংলাদেশ বনাম মালয়েশিয়া, বিকেল ৩টা

২৮ সেপ্টেম্বর-সিঙ্গাপুর বনাম বাংলাদেশ, বিকেল ৩টা

১ অক্টোবর-ইন্দোনেশিয়া বনাম বাংলাদেশ, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট

বাংলাদেশের প্রাথমিক দল:

গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসাইন, মেহেদী হাসান, আনিসুর রহমান

ডিফেন্ডার: তপু বর্মণ, শাকিল আহাদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইসা ফয়সাল

মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন, কাজেম শাহ

ফরোয়ার্ড: রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, মঞ্জুরুর রহমান, মিনহাজুল করিম, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সৌরভ দেওয়ান, রাব্বি হোসেন

৬ মাসে জামায়াত ৬০০ জনকে ধর্ষণ করেছে, দাবি বিএনপি নেতার
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন অধিনায়কের নাম ঘোষণা আর্জেন্টিনার
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকসু জিএস সাঈদ বিন হাবিবের উদ্যোগে ৫ ছাত্রী হলে যাচ্ছে ডিপ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দুই মাছ দিয়ে শুরু, রঙিন মাছের ব্যবসায় সফল আব্দুল্লাহ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সংসদে ব্রাহ্মণবাড়িয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় দাবি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
যে ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9