একনজরে ফিফা আসিয়ান কাপের সূচি

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ PM , আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ PM
ফিফা আসিয়ান কাপ ট্রফি

ফিফা আসিয়ান কাপ ট্রফি © সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবলে নতুন সংযোজন হিসেবে শুরু হতে যাচ্ছে ‘ফিফা আসিয়ান কাপ ২০২৬’। ১৪ দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ২৪ সেপ্টেম্বর। আগামী ৫ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়া ও হংকংয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টটি।

দুটি বিভাগে ভাগ হয়ে হবে আসিয়ান কাপের লড়াই। ‘ডিভিশন ১’-এর ম্যাচগুলো ইন্দোনেশিয়ার জাকার্তা ও বান্দুংয়ে অনুষ্ঠিত হবে। অন্যদিকে ‘ডিভিশন ২’-এর ম্যাচগুলো হংকং আয়োজন করবে।

অতিথি দল হিসেবে ‘ডিভিশন ১’-এর ‘গ্রুপ এ’-তে জায়গা পেয়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।

আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসিয়ান কাপের যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরপর গ্রুপ পর্বে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষেও মাঠে নামবে লাল-সবুজের দল।

বাংলাদেশের ম্যাচগুলোসহ এই টুর্নামেন্টের পুরো সূচিই পাঠকদের জন্য তুলে ধরা হলো...

ডিভিশন ১: ইন্দোনেশিয়া

তারিখ ও বার

ম্যাচ

ভেন্যু

সময় (বাংলাদেশ)

২৫ সেপ্টেম্বর (শুক্রবার)

বাংলাদেশ-মালয়েশিয়া

গেলোরা বুং কার্নো স্টেডিয়াম, জাকার্তা

বিকেল ৩:০০

২৫ সেপ্টেম্বর (শুক্রবার)

ইন্দোনেশিয়া-সিঙ্গাপুর

গেলোরা বুং কার্নো স্টেডিয়াম, জাকার্তা

সন্ধ্যা ৭:০০

২৬ সেপ্টেম্বর (শনিবার)

পাকিস্তান-থাইল্যান্ড

সি জালাক হারুপাত স্টেডিয়াম, বান্দুং

বিকেল ৩:০০

২৬ সেপ্টেম্বর (শনিবার)

ভিয়েতনাম-ফিলিপাইন

সি জালাক হারুপাত স্টেডিয়াম, বান্দুং

সন্ধ্যা ৬:৩০

২৮ সেপ্টেম্বর (সোমবার)

সিঙ্গাপুর-বাংলাদেশ

গেলোরা বুং কার্নো স্টেডিয়াম, জাকার্তা

বিকেল ৩:০০

২৮ সেপ্টেম্বর (সোমবার)

মালয়েশিয়া-ইন্দোনেশিয়া

গেলোরা বুং কার্নো স্টেডিয়াম, জাকার্তা

সন্ধ্যা ৬:৩০

২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার)

ফিলিপাইন-পাকিস্তান

সি জালাক হারুপাত স্টেডিয়াম, বান্দুং

বিকেল ৩:০০

২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার)

থাইল্যান্ড-ভিয়েতনাম

সি জালাক হারুপাত স্টেডিয়াম, বান্দুং

সন্ধ্যা ৬:৩০

১ অক্টোবর (বৃহস্পতিবার)

ইন্দোনেশিয়া-বাংলাদেশ

গেলোরা বুং কার্নো স্টেডিয়াম, জাকার্তা

সন্ধ্যা ৬:৩০

১ অক্টোবর (বৃহস্পতিবার)

মালয়েশিয়া-সিঙ্গাপুর

সি জালাক হারুপাত স্টেডিয়াম, বান্দুং

সন্ধ্যা ৬:৩০

২ অক্টোবর (শুক্রবার)

ভিয়েতনাম-পাকিস্তান

গেলোরা বুং কার্নো স্টেডিয়াম, জাকার্তা

বিকেল ৩:০০

২ অক্টোবর (শুক্রবার)

থাইল্যান্ড-ফিলিপাইন

সি জালাক হারুপাত স্টেডিয়াম, বান্দুং

বিকেল ৩:০০

৫ অক্টোবর (সোমবার) [ব্রোঞ্জ ফাইনাল]

রানার্স-আপ (গ্রুপ এ) বনাম রানার্স-আপ (গ্রুপ বি)

গেলোরা বুং কার্নো স্টেডিয়াম, জাকার্তা

বিকেল ৩:০০

৫ অক্টোবর (সোমবার) [ফাইনাল]

চ্যাম্পিয়ন (গ্রুপ এ) বনাম চ্যাম্পিয়ন (গ্রুপ বি)

গেলোরা বুং কার্নো স্টেডিয়াম, জাকার্তা

সন্ধ্যা ৭:০০

    ডিভিশন ২: হংকং

তারিখ ও বার

ম্যাচ

ভেন্যু

সময় (বাংলাদেশ)

২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)

লাওস-ব্রুনাই দারুসসালাম

মং কোক স্টেডিয়াম, হংকং

বিকেল ৩:০০

২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)

মায়ানমার-পূর্ব তিমুর

মং কোক স্টেডিয়াম, হংকং

সন্ধ্যা ৬:০০

২৭ সেপ্টেম্বর (রবিবার)

হংকং-লাওস

কাই তাক স্টেডিয়াম, হংকং

দুপুর ১:০০

২৭ সেপ্টেম্বর (রবিবার)

কম্বোডিয়া-মায়ানমার

কাই তাক স্টেডিয়াম, হংকং

বিকেল ৪:০০

৩০ সেপ্টেম্বর (বুধবার)

পূর্ব তিমুর-কম্বোডিয়া

কাই তাক স্টেডিয়াম, হংকং

বিকেল ৩:০০

৩০ সেপ্টেম্বর (বুধবার)

ব্রুনাই-হংকং

কাই তাক স্টেডিয়াম, হংকং

সন্ধ্যা ৬:০০

৩ অক্টোবর (শনিবার) [ফাইনাল]

চ্যাম্পিয়ন (গ্রুপ এ) বনাম চ্যাম্পিয়ন (গ্রুপ বি)

কাই তাক স্টেডিয়াম, হংকং

বিকেল ৪:০০

বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়নে সংশোধিত নীতিমালা জারি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবার বিদেশি লিগে খেলবেন রহস্যময় স্পিনার রুবেল
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
দেশবিরোধী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, আবেদন ৩ অক্টোবর পর্যন্ত
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৯ শর্তে নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বাবা-মায়ের পর বিশ্বমঞ্চে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তারেক রহ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬