এশিয়ান গেমসে যাবার আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ

২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ AM
 মোহাম্মদ সাইফ উদ্দিন

মোহাম্মদ সাইফ উদ্দিন © সংগৃহীত

এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন না অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। চোটের কারণে ২৯ বছর বয়সী এই ক্রিকেটারকে ছিটকে যেতে হচ্ছে আসন্ন এশিয়ান গেমস থেকে। পুরোনো হ্যামস্ট্রিংয়ের চোট আবারও তাকে মাঠের বাইরে পাঠাল।

এশিয়ান গেমসের জন্য দলের অন্য ক্রিকেটারদের সঙ্গে প্রস্তুতি নিচ্ছিলেন সাইফ। ১৯ সেপ্টেম্বর অনুশীলনের সময় ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন তিনি। পরে পরীক্ষা ও এমআরআই করালে চোট ধরা পড়ে।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বিসিবির বিবৃতিতে বলেন, ‘১৯ সেপ্টেম্বর অনুশীলন সেশনে বোলিং করার সময় সাইফ উদ্দিন তার ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথার কথা জানান। শারীরিক পরীক্ষা ও এমআরআই করার পর চোট নিশ্চিত হয়।

সুস্থ হতে তার প্রায় তিন সপ্তাহ পুনর্বাসনের প্রয়োজন হবে।’

সাইফের চোটের বিষয়টি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গেমস কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে পরে তার বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করবে বিসিবি।

৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সাইফ ৩০টি ওয়ানডে ও ৫১টি টি-টোয়েন্টি খেলেছেন। অনেক সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে শুরু করলেও চোটের কারণে ক্যারিয়ারে বারবার দল থেকে আসা-যাওয়া করতে হয়েছে তাকে।

এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার-ফাইনালে খেলবে বাংলাদেশ। আগামী ২৯ সেপ্টেম্বর ওই ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ওমান কিংবা হংকং।

৭ বছরের সাধনা, অসংখ্য নির্ঘুম রাত আর বুকভরা স্বপ্নের পর আমা…
  • ১৫ অক্টোবর ২০২৬
দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ অক্টোবর ২০২৬
ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ৩ পদে চাকরি, আবেদন ১৫ দি…
  • ১৫ অক্টোবর ২০২৬
সব স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত
  • ১৫ অক্টোবর ২০২৬
৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬