জাপানের কাছে হেরে পদকের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

পদকের খুব কাছে গিয়েও হঠাৎই যেন কঠিন সমীকরণে বাংলাদেশ। এশিয়ান গেমসের কাবাডিতে চায়নিজ তাইপে ও দক্ষিণ কোরিয়াকে হারিয়ে টানা দুই জয়ে স্বস্তিতে থাকা বাংলাদেশ এবার গুরুত্বপূর্ণ ম্যাচে জাপানের কাছে ৪০–৩৬ পয়েন্টে হেরেছে। এতে গ্রুপের শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নাগোয়ার তোকাই দরি ইনডোর স্টেডিয়ামে জাপানের বিপক্ষে জিততে পারলেই পদক নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু শুরু থেকেই আক্রমণাত্মক জাপানের সামনে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি লাল-সবুজের দল।

ম্যাচের প্রথম কয়েক মিনিটেই ২–৩ পয়েন্টের ব্যবধান গড়ে নেয় জাপান। বাংলাদেশ ব্যবধান কমানোর চেষ্টা করলেও প্রতিপক্ষের চাপ সামলাতে পারেনি। একপর্যায়ে বাংলাদেশকে অলআউট করে লোনা আদায় করে নেয় জাপান। প্রথমার্ধ ২২–১৫ পয়েন্টে শেষ হয়।

বিরতির পরও পরিস্থিতির উন্নতি হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার অলআউট হয়ে ১১ পয়েন্ট পিছিয়ে পড়ে বাংলাদেশ। তখন ম্যাচটি জাপানের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে বলেই মনে হচ্ছিল।

তবে সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে জাপানকে অলআউট করে তিন পয়েন্টের লোনা আদায় করে ব্যবধান কমিয়ে আনে ৩৪–২৮-এ। এরপর আরও কাছে চলে আসে বাংলাদেশ। একপর্যায়ে দুই দলের ব্যবধান নেমে আসে মাত্র এক পয়েন্টে (৩৫–৩৪)।

ম্যাচের ওই পর্যায়ে বাংলাদেশের সামনে জয়ের সুযোগও তৈরি হয়েছিল। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে রেইড ও ট্যাকেলে কয়েকটি ভুলের কারণে আবারও পিছিয়ে পড়ে দলটি। শেষ দিকে সতর্কভাবে খেলেছে জাপান। এতে ব্যবধান আর ঘোচাতে পারেনি বাংলাদেশ।

জাপানের কাছে হারের পর বাংলাদেশের পদকের সমীকরণ এখন আর নিজেদের হাতে নেই। গ্রুপের শেষ ম্যাচে বুধবার শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। একই সঙ্গে গ্রুপের অন্য দলগুলোর ফলও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একাধিক দলের জয়সংখ্যা সমান হলে পয়েন্ট ব্যবধানের হিসাবেই নির্ধারিত হতে পারে পরবর্তী অবস্থান।

উড়ন্ত কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২৮ স…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬
চুয়েটে অচলাবস্থার দায় কার, সমাধান কী
  • ১৬ অক্টোবর ২০২৬
নতুন করে আর কেউ গণরুম-গেস্টরুমের সংস্কৃতি ফিরিয়ে আনতে পারবে…
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিএনপি পাঁচ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব’— …
  • ১৬ অক্টোবর ২০২৬