ফের সেমিফাইনালে ভারতের কাছে হারল বাংলাদেশ

২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ PM
১১৪ রানে হারল বাংলাদেশ

১১৪ রানে হারল বাংলাদেশ © সংগৃহীত

ফাইনালের স্বপ্ন নিয়ে মাঠে নেমেও ভারতের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের দেওয়া ১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮১ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ নারী দল। ফলে ১১৪ রানের বড় ব্যবধানে হেরে আবারও সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো বাংলাদেশকে।

ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেছেন দিলারা আক্তার। ভারতের হয়ে নন্দিনী শর্মা ও দিপ্তি শর্মা ৩টি করে উইকেট নিয়েছেন। শুরু থেকেই নিয়মিত উইকেট হারানো বাংলাদেশ কখনোই জয়ের লড়াইয়ে ফিরতে পারেনি।

এর আগে শেফালি বর্মার দুর্দান্ত সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে ভারত। ৪৯ বলে ১০০ রান করে অপরাজিত ছিলেন শেফালি। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তাঁর প্রথম সেঞ্চুরি। সাদা বলের ক্রিকেটেও এটি তাঁর প্রথম শতক। এশিয়ান গেমসে নারী ক্রিকেটে কোনো ব্যাটারেরও এটি প্রথম সেঞ্চুরি।

শেফালির ঝোড়ো ব্যাটিংয়ের শুরুটা হয়েছিল ইনিংসের শুরু থেকেই। ২৪ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। ১৫ ওভার শেষে তাঁর রান ছিল ৭৯। শেষ পর্যন্ত হারমানপ্রীত কৌরের সঙ্গে জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেন এই ওপেনার।

ভারতের ইনিংসে ৩৩ বলে ৪০ রান করেন অধিনায়ক হারমানপ্রীত। রাবেয়া খানের বলে আউট হওয়ার সময়ও শেফালি ছিলেন ৯৬ রানে। শেষ পর্যন্ত ইনিংসের শেষ বলে স্বর্ণা আক্তারের বলে এক রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন শেফালি।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় ওভারের প্রথম বলেই নন্দিনী শর্মার বলে ক্যাচ দিয়ে ফেরেন জুয়াইরিয়া ফেরদৌস। এরপর সোবহানা মোস্তারি ৪ রান করে ক্রান্তির বাউন্সারে ক্যাচ দেন।

দলীয় ৪৪ রানে নিগার সুলতানা ৯ বলে ৯ রান করে শ্রী চরণীর বলে আউট হন। এরপর স্বর্ণা আক্তারও ফিরে গেলে চাপে পড়ে বাংলাদেশ। ২৭ রান করে দিলারা আক্তার আউট হওয়ার পর বাংলাদেশের জয়ের আশা কার্যত শেষ হয়ে যায়।

১৩তম ওভারে নন্দিনী শর্মা টানা দুই বলে নাহিদা আক্তার ও রাবেয়া খানকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেছিলেন। তবে হ্যাটট্রিকের বলটি সুলতানা ঠেকিয়ে দেন। শেষ পর্যন্ত ১৩ ওভারেই বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ৬৬ রান।

এরপর আর বেশি দূর যেতে পারেনি বাংলাদেশ। ৮১ রানেই থেমে যায় তাদের ইনিংস। ১১৪ রানের জয় নিয়ে ফাইনালে উঠেছে ভারত। সোনার পদকের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

এদিকে ম্যাচে মাঠে নামার আগে মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন ভারতের স্মৃতি মান্ধানা। ৪৭৬৫ রান নিয়ে তিনি ছাড়িয়ে গেছেন নিউজিল্যান্ডের সুজি বেটসকে, যাঁর সংগ্রহ ৪৭৫৮ রান। বাংলাদেশের বিপক্ষে ১৯ বলে ৩৭ রান করে আউট হন মান্ধানা। নাহিদা আক্তারের বলে স্লগ সুইপ করতে গিয়ে মিড উইকেটে সোবহানা মোস্তারির হাতে ক্যাচ দেন তিনি।

পুলিশ সুপার বললেন— ‘Picture speaks thousand words’
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
শিশু কলি হত্যার দ্রুত বিচার দাবিতে পাবনায় মানববন্ধন-বিক্ষোভ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
যেভাবে হত্যা করা হয়েছে অপ্রতীমকে, রোমহর্ষক বর্ণনা উঠে এল আস…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
তুহিনের সঙ্গে অসম বন্ধুত্ব অপ্রতীমের, হত্যার নেপথ্যে আইফোন …
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ভারত সীমান্তে নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ উদ্ধার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬