পাকিস্তানের সঙ্গে হেরে ব্রোঞ্জ জেতাও হলো না বাংলাদেশের

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ AM
 দুই দলের অধিনায়কদের টস

দুই দলের অধিনায়কদের টস © সংগৃহীত

এশিয়ান গেমসে ব্রোঞ্জও জেতা হলো না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরে চতুর্থ হয়েই আসর শেষ করেছে নিগার সুলতানা জ্যোতির দল। মঙ্গলবার জাপানের নিশিনে পাকিস্তানের দেওয়া ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১১৪ রান করতে পারে বাংলাদেশ।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে পাকিস্তান। একপর্যায়ে ১১ দশমিক ৪ ওভারে ৬৭ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। সেখান থেকে দলকে ঘুরে দাঁড় করান অধিনায়ক ফাতিমা সানা ও আলিয়া রিয়াজ। দুজনের ৬৭ রানের জুটিতে লড়াইয়ের পুঁজি পায় পাকিস্তান।

ফাতিমা ৩০ বলে ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৫ রান করেন। আলিয়া ২২ বলে করেন ২৫ রান। এর আগে গুল ফিরোজার ব্যাট থেকে আসে ৩১ রান। বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার, স্বর্ণা আক্তার ও রিতু মনি দুটি করে উইকেট নেন।

১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ২০ রানের মধ্যেই জুয়াইরিয়া ফেরদৌস, দিলারা আক্তার ও সোবহানা মোস্তারি ফিরে যান।

এরপর নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার ৪৭ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ৩০ বলে ২৫ রান করে নিগার আউট হলে প্রয়োজনীয় রানরেটের সঙ্গে আর তাল মেলাতে পারেনি বাংলাদেশ।

একপ্রান্ত ধরে রেখে শারমিন আক্তার ৪৫ বলে অপরাজিত ৪৬ রান করেন। তবে তাঁর এই ইনিংস দলকে জয়ের বন্দরে নিতে পারেনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১১৪ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

পাকিস্তানের হয়ে উম্মে হানি ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৩ উইকেট নেন। ফলে ৩১ রানের জয় নিয়ে ব্রোঞ্জ পদক জিতে নেয় পাকিস্তান।

এর আগে সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হেরেছিল বাংলাদেশ। সেই পরাজয়ের পর এবার পাকিস্তানের কাছে হেরে এশিয়ান গেমসের ক্রিকেট অভিযান চতুর্থ স্থানেই শেষ করতে হলো বাংলাদেশের নারী দলকে।

পাকিস্তানে স্কুলের ছাদধসে নিহত বেড়ে ৩০
  • ১৫ অক্টোবর ২০২৬
‘মাননীয় প্রধানমন্ত্রী, আমার বাবা-মাকে কী জবাব দেব?’
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলে বেতন-ভাতার দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের আল্টি…
  • ১৫ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসেই সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন ২৫ অ…
  • ১৫ অক্টোবর ২০২৬
অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকার বিভিন্ন শাখাসহ ১০ শাখায় ৩০ পদে নিয়োগ দেবে সুলতান’স ডা…
  • ১৫ অক্টোবর ২০২৬