ভারতের জয়ের পরও বিতর্ক, আলোচনায় আম্পায়ারিং

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ PM
ভারতের জয়ের পরও বিতর্ক, আলোচনায় আম্পায়ারিং

ভারতের জয়ের পরও বিতর্ক, আলোচনায় আম্পায়ারিং © সংগৃহীত

জাপানের বিপক্ষে ভারতের নাটকীয় ২ রানের জয়ের পর ম্যাচের শেষ ওভারের একটি ওয়াইড সিদ্ধান্ত বদল নিয়ে বিতর্ক চলছে।

বৃষ্টির কারণে ম্যাচটি মাত্র পাঁচ ওভারে নেমে আসে। টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৩২ রান সংগ্রহ করে ভারত। জয়ের জন্য জাপানের প্রয়োজন ছিল ৩৩ রান। ছোট লক্ষ্য হওয়ায় শুরু থেকেই ভারতের ওপর চাপ তৈরি করে জাপান এবং ম্যাচের শেষ দিকে তারা ঐতিহাসিক জয়ের খুব কাছাকাছি পৌঁছে যায়। ঠিক তখনই আসে বিতর্কিত মুহূর্ত।

শেষ ৪ বলে জাপানের প্রয়োজন ছিল ৬ রান। ঠিক তখন অক্ষর প্যাটেলের করা একটি বল ব্যাটারের লেগ সাইড দিয়ে চলে গেলে আম্পায়ার প্রথমে ওয়াইডের সংকেত দেন। কিন্তু অক্ষর প্যাটেল ও সাঞ্জু স্যামসন সঙ্গে সঙ্গে আপত্তি জানান। অধিনায়ক শ্রেয়াস আইয়ারও আম্পায়ারের সঙ্গে কথা বলেন। এরপর দুই আম্পায়ার নিজেদের মধ্যে আলোচনা করে ওয়াইডের সিদ্ধান্তটি প্রত্যাহার করেন।

এই সিদ্ধান্ত পরিবর্তন নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেক ক্রিকেটপ্রেমী প্রশ্ন তোলেন, খেলোয়াড়দের আপত্তির পর গুরুত্বপূর্ণ মুহূর্তে কীভাবে মাঠের সিদ্ধান্ত বদলে গেল।

তবে ক্রিকেটের আইন অনুযায়ী, বল ‘ডেড’ হওয়ার আগে আম্পায়ার প্রয়োজন মনে করলে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন। কোনো সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা থাকলে দুই আম্পায়ারের নিজেদের মধ্যে আলোচনা করারও সুযোগ রয়েছে।

শেষ পর্যন্ত অক্ষর প্যাটেলের নিয়ন্ত্রিত বোলিংয়ে জাপান প্রয়োজনীয় রান তুলতে পারেনি। এতে ২ রানে জয় পায় ভারত। তবে ম্যাচ শেষ হওয়ার পরও সেই ওয়াইড বাতিলের সিদ্ধান্ত নিয়েই আলোচনা চলছে।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আজমুল হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
অপেক্ষার অবসান, প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক নিয়োগপত্র পাচ্ছে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ, দেখুন তালিকা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বাসের পর এবার বাড়ল লঞ্চভাড়া
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে মামলা না লড়ার সিদ্ধান্ত …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬