স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশেষ খাবার পাচ্ছেন রাবি শিক্ষার্থীরা

০১ এপ্রিল ২০২৩, ০৩:৫৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে স্বল্পমূল্যে ভাল মানের খাবার পাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৭টি হলের আবাসিক শিক্ষার্থীরা। সোমবার (৩ এপ্রিল) বিকাল পাঁচটায় শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষ পরিষদের আহবায়ক ড. সায়েদা নুসরাত জাহান।

তিনি বলেন, প্রতিবারের ন্যায় এবারও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হবে। সাধারণত দুপুরের খাবার দেওয়া হয়। এবার রমজানের কারণে সন্ধ্যায় খাবার দেওয়া হবে।

আরও পড়ুন: শাহবাগে সড়ক অবরোধ ঢাবি শিক্ষার্থীদের

তিনি আরও বলেন , শিক্ষার্থীরা হল থেকে আইডি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে টোকেন সংগ্রহ করে খাবার নিতে পারবে। খাবার হিসেবে দেওয়া হবে রোস্ট, পোলাও, ডিম, মুগের ডাল, দুটো খেজুর ও ড্রিংকস। শিক্ষার্থীদের খাবারের বাজেট প্রতি ২০০ টাকা নির্ধারন করা হয়েছে। বিশেষ এই খাবারের টোকেন ফি নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক মামুন বলেন, স্বাধীনতা দিবসে দেশকে স্বাধীন করার লক্ষ্যে এ দেশের মুক্তিকামী মানুষ যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। এই দিনকে স্বরণ করে রাখতে আমাদের হলগুলোতে বিশেষ খাবার দিচ্ছে। এই উদ্যোগ আসলেই প্রশংসার দাবিদার। এসময় হল প্রশাসনকে ধন্যবাদ জানান এ শিক্ষার্থী।

‘স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, শঙ্কায় বাংলাদেশের ক…
  • ১০ আগস্ট ২০২৬
যশোর বোর্ডে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা
  • ১০ আগস্ট ২০২৬
‘সংঘর্ষের ছবি দেখালে টিভি চ্যানেল বন্ধ’
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফলের পরই সরিয়ে দেওয়া হলো মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মক…
  • ১০ আগস্ট ২০২৬
বেরোবিতে বাংলা বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম, বাতিলের সুপারি…
  • ১০ আগস্ট ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬