ঢাবির সিনেটে গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনে বিজয়ী যবিপ্রবি উপাচার্য

১৯ মার্চ ২০২৩, ০৫:০৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটে গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন আওয়ামীপন্থী প্যানেল গণতান্ত্রিক ঐক্য পরিষদ  থেকে নির্বাচিত হয়েছেন। তার নির্বাচনী ব্যালট নং ছিল ৩৮ এবং প্রাপ্ত ভোট সংখ্যা ১১ হাজার একশত ৭৭।

আজ রবিবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নির্বাচন কমিশনার ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এ ফলাফল প্রকাশ করেন।

আরও পড়ুন: ক্রিকেটার সাকিব এখন গ্র্যাজুয়েট

গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন ঢাবির ইতিহাস বিভাগের অধ্যাপক আশফাক হোসেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ১১ হাজার ৯৭৬। আর ১১ হজার ৮৩৩ ভোট পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম গোলাম রব্বানী দ্বিতীয় এবং ১১ হাজার ৭৬০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন নুজহাত চৌধুরী।

আরও পড়ুন: ৪৫তম বিসিএসের প্রিলি ১৯ মে

নির্বাচিত বাকি প্রতিনিধিরা হলেন- অধ্যাপক অসীম কুমার সরকার, অধ্যাপক জেড এম পারভেজ সাজ্জাদ, অধ্যাপক এম অহিদুজ্জামান, অধ্যাপক মোহাম্মদ আব্দুল বারী, অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান, অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার, মো. আতাউর রহমান প্রধান, অধ্যাপক শারমিন মূসা, অধ্যাপক মো. আনোয়ার হোসেন, ডা. মো. কামরুল হাসান মিলন, অধ্যাপক মো. নাসিরুদ্দীন মুন্সী, এম আর এম মনজুরুল আহসান বুলবুল, এ এইচ এম এনামুল হক চৌধুরী, এইচ. এম. বদিউজ্জামান, এস এম বাহলুল মজনুন, নিজাম চোধুরী, মীর্জা মো. আব্দুল বাছেত, মুহাম্মদ শফিক উল্যা, ইকবাল মাহমুদ বাবলু, ডা. মোহাম্মদ হোসেন, মো. মুরশেদুল কবীর ও রঞ্জিত কুমার সাহা।

জাতীয় সংসদের অধিবেশন ডাকলেন রাষ্ট্রপতি 
  • ১১ আগস্ট ২০২৬
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৬৪, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান
  • ১১ আগস্ট ২০২৬
'র' প্রধানের ঢাকা সফর নিয়ে স্পেকুলেশনের কিছু নেই: প্রধানমন্…
  • ১১ আগস্ট ২০২৬
বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুশিয়ারা নদীর পানি, অব্য…
  • ১১ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, বৃদ্ধকে কুপিয়ে জখম
  • ১১ আগস্ট ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষা অধিদপ্তরে, পদ ১৯৭, আবেদন …
  • ১১ আগস্ট ২০২৬