ক্রিকেটার সাকিব এখন গ্র্যাজুয়েট

১৯ মার্চ ২০২৩, ০১:০২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে গ্র্যাজুয়েট সাকিব

শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে গ্র্যাজুয়েট সাকিব © টিডিসি ফটো

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) ২০০৯-১০ সেশন থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রি সম্পন্ন করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। আজ রবিবার (১৯ মার্চ) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির ২১তম সমাবর্তন থেকে গ্র্যাজুয়েশন সনদ পান তিনি। সবাই তাকে সাকিব আল হাসান নামে চিনলেও এআইইউবি ছাত্র হিসেবে তার নাম খন্দকার সাকিব আল হাসান, তার আইডি নম্বর- ০৯-১৪১৭৭-২।

এর আগে এদিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এআইইউবির ২১তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদের সদয় সম্মতিক্রমে সভাপতিত্ব করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি গ্র্যাজুয়েটদের মধ্যে ডিগ্রি/সনদ বিতরণ করেন।

বিশ্ববিদ্যালয়টির ২১তম সমাবর্তনে বিভিন্ন অনুষদের মোট ৪ হাজার ৭২২ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। এছাড়া বিভিন্ন বিষয়ে কৃতিত্ব ও শিক্ষায় সর্বোত্তম ফলাফল অর্জনকারী ছাত্র-ছাত্রীদের স্বর্ণ পদক, একাডেমিক অ্যাওয়ার্ড ও সনদপত্র দেওয়া হয়।

আরও পড়ুন: মডেল ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ এখন গ্র্যাজুয়েট

গ্র্যাজুয়েশন নিয়ে নিজের দেওয়া বক্তব্যের শুরুতে সবাই সালাম জানান সাকিব। এসময় তিনি অনেকটা ভীতিগ্রস্ত ছিলেন। তিনি বলেন, ক্রিকেটে যখন আমার অভিষেক হয়, ক্যাপটা যখন হাতে পেয়েছিলাম তখন যেমন মনেছিল, এতো বছর পর আজ সেই একই অনুভূমি কাজ করছে।

তিনি বলেন, ২০০৯ সালের দিকে আমার ক্রিকেট ক্যারিয়ারের তিন বছর হয়ে যাওয়ার পরও আম্মা যখন ফোন করতেন, তখন জিজ্ঞেস করতেন; আমার পড়াশোনর কী অবস্থা। আজ আমি খুবই খুশি, খুবই আনন্দিত এবং গর্বিত। অবশেষে আমার এ স্বপ্নটা পূরণ হলো। খেলার মাঠে হয়তো বেশকিছু অর্জন আছে, কিন্তু এ গ্র্যাজুয়েশন আমার সবসময় স্বপ্ন ছিলো।

এ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্য, ডিন, ট্রেজারার, রেজিস্ট্রর, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিলের সদস্য, শিক্ষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইউজিসি প্রতিনিধি, দেশি-বিদেশি অতিথি, ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেকচারার নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর কেমন আছেন মেঘমল্লার, যা জানা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় জামায়াতের শ্রমিক সংগঠন ছেড়ে ৫৬ নেতাকর্মীর বিএনপি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পুরুষদের তুলনায় কেন নারীরা বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শূন্য ১৩ লাখ পদ: ১০০ লিখিত, ৪০ ভাইভা— কোনো গ্রেডে ৫০-এ ২৫, …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9