বাম থেকে মোহাম্মদ ফখরুল ইসলাম ফেরদৌসকে সভাপতি, মোহাম্মদ মনির হোসেনকে সাধারণ সম্পাদক । © সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভোলা জেলা শাখার ছয় সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মোহাম্মদ ফখরুল ইসলাম ফেরদৌসকে সভাপতি, মোহাম্মদ মনির হোসেনকে সাধারণ সম্পাদক এবং আল আমিন হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদনের কথা জানানো হয়। এতে অনুমোদন দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।
নতুন কমিটির অন্য পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান পলাশ এবং যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম উজ্জ্বল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবগঠিত আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।
যুবদলের কেন্দ্রীয় দপ্তরের পক্ষে সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।