নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার দাবিতে ইবিতে মানববন্ধন

১৯ মার্চ ২০২৩, ১০:৩৭ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার দাবিতে ইবিতে মানববন্ধন

নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার দাবিতে ইবিতে মানববন্ধন © টিডিসি ফটো

গুচ্ছ পদ্ধতির ভর্তি  পরীক্ষা থেকে বেরিয়ে এসে একক পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যলয়ের (ইবি) শিক্ষার্থীরা। রোববার (১৯ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন করেছেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘এক দফা এক দাবি, গুচ্ছ থেকে হোক মুক্তি’, ‘গুচ্ছের জটিল ভর্তি কার্যক্রম রহিত করো’, ‘গুচ্ছ হটাও বিশ্ববিদ্যালয় বাঁচাও’, সময় বিনষ্টকারী গুচ্ছ কার্যক্রম বাতিল করো’, ‘বিশ্ববিদ্যালয়ের অতীত ঐতিহ্য ফিরিয়ে দাও’ লেখা সম্বলিত বিভিন্ন ফেস্টুন দেখা যায়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় ভোগান্তি কমার কথা থাকলেও তা কয়েকগুণে বেড়েছে। গুচ্ছের অধিকাংশ বিশ্ববিদ্যালয় একাধিকবার বিজ্ঞপ্তি দিয়েও আসন পূর্ণ করতে পারছে না। আমরা চাই বিশ্ববিদ্যালয় আগের পদ্ধতিতে ফিরে আসুক।

আরও পড়ুন: গুচ্ছে থাকা নিয়ে অসন্তোষ, আজ সভা ডেকেছে ইবি

বাংলা বিভাগের শিক্ষার্থী আব্দুল আলিম বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অতীত ঐতিহ্য অনেক ভালো। বর্তমানে গুচ্ছ ভর্তি পরীক্ষার কারণে সেটি নষ্ট হয়েছে। ৬ থেকে ৮ মাসেও ভর্তির কার্যক্রম শেষ হচ্ছে না। ভর্তি হওয়ার আগেই সেশনজটের কবলে পড়ছেন শিক্ষার্থীরা।

এদিকে, আজ রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যলয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ১২৫তম জরুরি একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হবওয়ার কথা রয়েছে। সেখানেই কাউন্সিল সদস্যদের ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২৫ পদে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচ…
  • ১১ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠানপ্রধানদের ভাইভা কবে, যা বলছে মন্ত্রণালয়
  • ১১ আগস্ট ২০২৬
খুবি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে …
  • ১১ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের উপশাখাগুলোর অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্ম…
  • ১১ আগস্ট ২০২৬
জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু
  • ১১ আগস্ট ২০২৬
সিরিয়ার পলাতক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
  • ১১ আগস্ট ২০২৬