নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশে এগোবে: ঢাবি ভিসি

১৯ মার্চ ২০২৩, ০৭:৫৭ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
অধ্যাপক আখতারুজ্জামান

অধ্যাপক আখতারুজ্জামান © ফাইল ছবি

বাংলাদেশকে উন্নত করতে নতুন  নতুন প্রযুক্তি উদ্ভাবন প্রয়োজন বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। অ্যাসোসিয়েশন অব হুমবোল্ড ফোলোজ বাংলাদেশ (এএইচএফবি)-এর উদ্যোগে শনিবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ সেমিনার উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন এএইচএফবির সভাপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আকিম ট্রোস্টার প্রধান অতিথি এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহীদুর রশীদ ভুঁইয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এএইচএফবির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. সামছুল আলম ধন্যবাদ জ্ঞাপন করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দেশের আর্থসামাজিক উন্নয়নে মৌলিক গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য গবেষকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। এই বৈজ্ঞানিক সেমিনারে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দেশের তরুণ গবেষকরা উপকৃত হবেন এবং উদ্ভাবন ও গবেষণার ক্ষেত্রে দিকনির্দেশনা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আকিম ট্রোস্টার প্রযুক্তিগত উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ এবং জার্মানির মধ্যে যৌথ সহযোগিতামূলক গবেষণা প্রকল্প চালু এবং বৈজ্ঞানিক জ্ঞান বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিশ্বে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বিভিন্ন দেশের বিজ্ঞানীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে।

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence