বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যলয়

১২ মার্চ ২০২৩, ১১:৫৮ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যলয়

বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যলয় © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় বিক্ষোতে উত্তাল হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। রবিবার (১২ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে থেকে শিক্ষার্থীরা বিভিন্ন হলের উদ্দেশ্যে এ বিক্ষোভ শুরু করেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে মতিহার হল হয়ে বিশ্ববিদ্যালয়ের এস এম হল, নবাব আব্দুল লতিফ হল, মাদারবক্স হল, শহীদ জিয়াউর রহমান হল, হবিবুর রহমান হল, পশ্চিমপাড়া হয়ে মেয়েদের সকল হলসহ পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেছে। এসময় শিক্ষার্থীদেরকে আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছেন তারা।

এদিকে, বিভিন্ন হলে মসজিদে মাইকিং করতেও দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের আমির আলি হলের মসজিদের মাইক দিয়ে শিক্ষার্থীরা বলছেন, ‘‘একটি জরুরি এলার্ম। আমার ভাইদের রক্তে রঞ্জিত ক্যাম্পাস। আপনারা হলে বসে না থেকে আন্দোলন যোগদান করুন। এখন আর কোনো দল নেই আমরা সবাই রাবিয়ান। দ্রুত হল থেকে বের হয়ে প্রশাসন ভবনে চলে আসুন।’’

আরও পড়ুন: প্রশাসন ভবন ঘেরাও রাবি শিক্ষার্থীদের, প্রক্টরের পদত্যাগ দাবি

এর আগে, আন্দোলনে যোগ দিতে এদিন সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জড়ো থাকেন শিক্ষার্থীরা। দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে এসময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হকের পদত্যাগ দাবি করেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ফের প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়।

রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর সাংবাদিকদের বলেন, গতকাল আমাদের শিক্ষার্থীদের উপর যে হামলার ঘটনা ঘটেছে সে ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি আহ্বান করেছেন। সকালে একটি মিছিল পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেছে। বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসে এখানে জড়ো হচ্ছেন। গতকাল আমাদের শিক্ষার্থীদের উপর হামলার বিচার ও এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে আমরা প্রক্টরের পদত্যাগ দাবি করছি।

হাওরের পরিবেশ রক্ষায় করিমগঞ্জ উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উ…
  • ০৯ আগস্ট ২০২৬
এসএসসি রেজাল্টের পর শিক্ষার্থীদের করণীয়
  • ০৯ আগস্ট ২০২৬
কমলাপুর স্টেডিয়ামের বেহাল দশা দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, ব…
  • ০৯ আগস্ট ২০২৬
৪২ ঋণখেলাপীর পাচারকৃত অর্থ উদ্ধারের কার্যক্রম শুরু
  • ০৯ আগস্ট ২০২৬
বিএনপির এমপিরাও আমাকে ভোট দেবেন: কর্নেল ওলি
  • ০৯ আগস্ট ২০২৬
হবিগঞ্জে লরি-ট্রাক-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
  • ০৯ আগস্ট ২০২৬