ক্যাম্পাসেই ছিনতাইকারীর কবলে ঢাবি অধ্যাপক

১০ মার্চ ২০২৩, ০৫:৪৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৪ AM
ছিনতাইকারী সুজন (ইনসেটে অধ্যাপক কার্জন)

ছিনতাইকারী সুজন (ইনসেটে অধ্যাপক কার্জন) © সংগৃহীত

নিজ ক্যাম্পাসেই ছিনতাইকারীর কবলে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। এ ঘটনায় সুজন (১৯) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার সুজন মাদকাসক্ত বলে জানা গেছে।

আজ শুক্রবার (১০ মার্চ) বিকেলে অধ্যাপক কার্জন গণমাধ্যমকে বলেন, গতকাল বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর দুইটার দিকে ক্যাম্পাস থেকে শহীদ মিনার আবাসিক এলাকায় বাসায় যাওয়ার পথে এক মাদকাসক্ত ও ছিনতাইকারী আমার ব্যাগ ধরে টান দেয়। তখন আমার সিকিউরিটি ও আমি দৌড়ে তাকে ধরে ফেলি।

তিনি বলেন, ওই ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার শাহবাগ থানায় মামলা হয়েছে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, আমরা মো. সুজন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি।

ক্যাম্পাসের বাসে উচ্চস্বরে কথাবার্তার জেরে সিনিয়র-জুনিয়র মা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের সেপ্টেম্বরের বেতনের প্রস্তাব অনুমোদন, পাবেন যেদিন
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়াকে হারানোর পরই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বে ফুটওয়্যার নিয়োগ দেবে ১০ চীনা দোভাষী, আবেদন ২৮ অক্টোবর প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির মিছিলে ‘ছাত্রলীগ, যুবলীগের নামে স্লোগান’, তদন্তে কম…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষায় যে স্ট্র্যাটেজিতে পড়ে নবম হয়েছিলেন, এ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬