নিজ বিভাগে শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন চবি ছাত্রী তামান্না

০৫ মার্চ ২০২৩, ০৪:৩৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
সাদেকা তামান্না নিপা

সাদেকা তামান্না নিপা © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নৃবিজ্ঞান বিভাগের ১৪-১৫ সেশন থেকে পড়াশোনা শেষ করে নিজ বিভাগেই প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন সাদেকা তামান্না নিপা। যেখান থেকে পড়াশোনা শেষ করেছেন সেখানেই শিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে উচ্ছ্বসিত চবির এ ছাত্রী। তিনি আশা প্রকাশ করেছেন আদর্শ শিক্ষিক হওয়ার।

বিশ্ববিদ্যালয়টির নব নিযুক্ত শিক্ষিকা সাদেকা তামান্না নিপার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা। তার বাবা মো. আব্দুল হাইও একজন শিক্ষক। তিনি কলমাকান্দা সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপনা করছেন। আজ রবিবার চবি নৃবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগদানের কথা রয়েছে নিপার।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসরাত এখন যুক্তরাষ্ট্রের শিক্ষক

নিজ বিভাগে পড়াশোনা শেষ করে নিজ বিভাগেই নিয়োগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নিপা বলেন, আমি একজন আদর্শ শিক্ষিকা হতে চাই। শিক্ষার্থীদের মাঝে নিজের অর্জিত জ্ঞানের সর্বোচ্চ প্রয়োগ করার চেষ্টা করবো। সুযোগ পেলে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিজের শিক্ষকতার পদার্পন রাখতে চাই।

তিনি বলেন, বিষয়টি আমার কাছে অতি আনন্দের। নিজের ক্যাম্পাসে এবং নিজের ডিপার্টমেন্টে কর্মজীবন শুরু করতে পারায় কাজটা আমার জন্য সহজ হবে। আমার ডিপার্টমেন্টের সমস্যা-সম্ভাবনাগুলো আমার জানা আছে। নিয়োগের পর আমি এগুলো নিয়ে কাজ শুরু করবো। আমার এ সাফল্যের জন্য বাবা-মাসহ সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞতা।

ধূপের ধোঁয়ায় ২০ বছরের জীবন, ৫-১০ টাকায় চলে নয়নের সংসার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষকের নিহত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের এইচএসসির ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাজবাড়ী ডিগ্রি কলেজে বিভিন্ন পদে নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি-২০২৬’
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬