ঢাবিতে অধ্যয়নরত বাঁশখালীর শিক্ষার্থীদের সংগঠন ডুসাবের নেতৃত্বে তোহা-মানিক

২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ PM , আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ PM
ঢাবিতে অধ্যয়নরত বাঁশখালীর শিক্ষার্থীদের সংগঠন ডুসাবের নতুন কিমিটি

ঢাবিতে অধ্যয়নরত বাঁশখালীর শিক্ষার্থীদের সংগঠন ডুসাবের নতুন কিমিটি © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত চট্টগ্রামের বাঁশখালীর শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাঁশখালী (ডুসাব)-এর ২০২৬-২৭ বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে।

কমিটিতে ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ তোহা সভাপতি এবং ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আজিজুর রহমান মানিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের (এফবিএস) একাডেমিক ভবনের ৫০৩নং কক্ষে ‘আইস ব্রেকিং এন্ড গেট টুগেদার’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে ডুসাব।

এই অনুষ্ঠানে বাঁশখালীর শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচয় ও মতবিনিময়ের পাশাপাশি নতুন কমিটিও ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বাঁশখালী থেকে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ফয়সাল আকবর (বর্তমানে এনসিটিবিতে কর্মরত), বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ, ইসলামী ব্যাংক বাংলাদেশের কর্মকর্তা জাকির হোসেন, ৪৩তম বিসিএসের ট্যাক্স ক্যাডার মুবিনুল হক এবং ৪৩তম বিসিএসের শিক্ষা ক্যাডার তামিমা আফরিন।

যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষকের নিহত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের এইচএসসির ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাজবাড়ী ডিগ্রি কলেজে বিভিন্ন পদে নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি-২০২৬’
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
তিতুমীর কলেজ ছাত্রদলের নতুন কমিটির নিয়ে আলোচনা, নেতৃত্বের দ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬