রাবিতে সান্ধ্যকালীন এলএলএমে ভর্তি সুযোগ, আবেদন চলছে

২২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৪ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:০১ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

এলএল.এম (সান্ধ্য) আইন অনুষদের অধীন আইন বিভাগ কর্তৃক পরিচালিত এলএল.এম (সান্ধ্য) কোর্সে (২৬তম ব্যাচ) মার্চ ২০২২-এপ্রিল ২০২৩ সেশনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। আগ্রহীদের সরাসরি আবেদপত্র সংগ্রহ করে আবেদন করতে হবে।

আবেদনের যোগ্যতা:

১। এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রত্যেকটিতে ন্যূনতম জিপিএ-৩.০০ থাকতে হবে। সনাতন পদ্ধতির ক্ষেত্রে উভয় পরীক্ষার প্রতিটিতে ন্যূনতম ২য় বিভাগ থাকতে হবে।

২। এক বছর মেয়াদী: সান্ধ্য এলএল.এম. ভর্তির জন্য আবেদনকারীকে পাবলিক বা UGC অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে এলএল.বি (অনার্স)-এ ন্যূনতম সিজিপিএ-২.৫০ বা সনাতন পদ্ধতির ক্ষেত্রে ২য় শ্রেণী থাকতে হবে।

৩। দুই বছর মেয়াদী সান্ধ্য এলএল.এম. এ ভর্তির জন্য আবেদনকারীর এলএল.বি (পাস) ডিগ্রী পরীক্ষায় ন্যুনতম জিপিএ-২.৫০ অথবা ২য় শ্রেণী থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর ২য় শ্রেণীসহ স্নাতকোত্তর ডিগ্রী থাকলে এ শর্ত শিথিলযোগ্য।

আরও পড়ুন: ১৬৬তম বি.পি. ও বিশ্ব স্কাউট দিবস আজ।

বিশেষ শর্ত: ন্যূনতম দশজন যোগ্যতা সম্পন্ন আবেদনকারী না পেলে কোর্স শুরু করা হবে না। খ) এলএল.বি (অনার্স)/ এলএল.বি (পাস) ডিগ্রীর কোন ক্রেডিট অসম্পূর্ণ থাকলে ভর্তির জন্য বিবেচিত হবে না।

আবেদনের সময়সীমা: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ইং থেকে ১৬ মার্চ ২০২৩ইং পর্যন্ত।

ভর্তির জন্য লিখিত পরীক্ষা/সাক্ষাৎকার: ১৮ মার্চ, ২০২৩ ইং তারিখ বিকাল ৪:০০ মিনিট,

স্থান: আইন বিভাগ, (রবীন্দ্র ভবন) রাজশাহী বিশ্ববিদ্যালয়।

ভর্তির সময়সীমা: ১৯ মার্চ, ২০২৩ থেকে ০৬ এপ্রিল, ২০২৩ইং পর্যন্ত ।

ক্লাস শুরু: ০৭ এপ্রিল, ২০২৩ ইং ।

আবেদন ফি: ১,০০০/- টাকা

যেসব নথি প্রয়োজন: ফি জমাদানের রশিদ, এক মাসের মধ্যে সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি ৩ (তিন) কপি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও নম্বরপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি বা ছবিসহ এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড।

ভর্তির আবেদনপত্র সংগ্রহ এবং ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অফিস হতে সংগ্রহ করা যাবে।

পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিরাপদ পারাপারে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামল…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে টানা ৪র্থ বারের মতো দ্বিতীয় স্থানে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পরিবেশবান্ধব উচ্চশিক্ষায় বিশ্বমঞ্চে বাংলাদেশের ৯ বিশ্ববিদ্য…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬