বইমেলায় চাঁদাবাজি: ঢাবির দুই ছাত্রলীগ নেতা কারাগারে

১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৪ PM
অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতা

অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতা © সংগৃহীত

একুশে বইমেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের কাছে চাঁদাবাজির ঘটনায় রাজধানীর শাহবাগ থানার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

কারাগারে যাওয়া দুই ছাত্রলীগ নেতা হলেন- বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহরুল হক হল ছাত্রলীগের সহ-সভাপতি রাজীব হোসেন রবিন ও মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের সহ-সভাপতি মোহাইমিনুল ইসলাম ইমন। ইমন বাংলা বিভাগ এবং রবিন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ছাত্র। 

এর আগে গতকাল ভুক্তভোগীর মামলার পরিপ্রেক্ষিতে তাঁদের আদালতে হাজির করা হয়। এ সময় আসামি ইমনের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেন। সেই সঙ্গে দু'জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার সূত্র জানায়, মামলার বাদী কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়েন। বৃহস্পতিবার বাদীসহ তাঁর বন্ধুরা সোহরাওয়ার্দী উদ্যানের অমর একুশে বইমেলায় ঘুরতে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁরা যান সোহরাওয়ার্দী উদ্যানের কালীমন্দিরের গেটে। তখন আসামি রবিন ও ইমন নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাঁদের তল্লাশি শুরু করেন। এ সময় তাঁরা তাঁদের মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ভুক্তভোগীরা চিৎকার করলে দায়িত্বরত পুলিশ ঘটনাস্থল থেকে ইমন ও রবিনকে আটক করে।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি নুর মোহাম্মদ বলেন, চাঁদা দাবির অভিযোগে পুলিশ হাতেনাতে তাঁদের আটক করেছে। পরে আটককৃতদের আদালতে হাজির করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রশিক্ষণে চেয়ারম্যানস ও ডিজিস অ্যাওয়ার্ড পেলেন ১০ শিক্ষক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুর পৌরসভা কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাগিংয়ের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ বিভাগের ৪৮ শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাটনফোন যুগের ট্রেন্ড, যেভাবে যুক্ত হবেন আপনিও
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬