বাটনফোন যুগের ট্রেন্ড, যেভাবে যুক্ত হবেন আপনিও

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ PM
বাটন ফোন ট্রেন্ড

বাটন ফোন ট্রেন্ড © সংগৃহীত

একটা ছোট বাটনফোন যেন শত শত স্মৃতির আঁতুড়ঘর। আধুনিক স্মার্টফোনের মতো হরেকরকমের সুবিধাদি না থাকলেও স্মার্টফোনপূর্ব সময়ে সেই বাটনফোনই ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম। স্কুল পড়ুয়া থেকে শুরু করে চাকরিজীবী, সকল শ্রেণির মানুষের হাতে থাকা সীমিত ফিচারযুক্ত সেই বাটন ফোনের স্মৃতিতে ফিরতে সম্প্রতি ‘বাটনফোন ট্রেন্ডের’ প্রচলন লক্ষ্য করা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

বাটন ফোনের অ্যানালগ ডিসপ্লেতে স্মৃতিবিজড়িত নানান মুহূর্তের মেসেজ বা উক্তি শেয়ার করে বাটন ফোন ট্রেন্ড উদ্‌যাপন করছেন নেটাগরিকরা। যেখানে সাদামাটা ডিসপ্লেতে নিজের স্কুলের প্রথম দিন, প্রেমের প্রথম মেসেজ কিংবা ব্যক্তিগত মুহূর্তের স্মৃতি রোমন্থন করছেন তারা। তবে আশার কথা হচ্ছে আপনিও খুব সহজে যুক্ত হতে পারেন এই ট্রেন্ডে। 

এজন্য প্রথমে আপনাকে যেতে হবে এই ওয়েবসাইটে। যেখানে গিয়ে মেসেজ বক্সে স্মৃতির কথা লিখে আপনিও বাটন ফোন যুগে ফিরতে পারবেন। এজন্য আপনাকে কোন প্রকার ফি বা চার্জ প্রদান করতে হবে না। বিনামূল্যে এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন।  

আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রশিক্ষণে চেয়ারম্যানস ও ডিজিস অ্যাওয়ার্ড পেলেন ১০ শিক্ষক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুর পৌরসভা কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাগিংয়ের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ বিভাগের ৪৮ শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাটনফোন যুগের ট্রেন্ড, যেভাবে যুক্ত হবেন আপনিও
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬