বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধন করে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধু’, সিন্ডিকেটে শেখ মুজিবুর রহমান হল

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ PM , আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ PM
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে’র নাম পরিবর্তনের বিষয়টি আবারও উঠছে সিন্ডিকেট সভায়। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠাতব্য সভায় এটি এজেন্ডাভুক্ত করা হয়েছে। এজেন্ডা অনুযায়ী, হলের পরিবর্তিত নাম অনুযায়ী আইন সংশোধন করা হবে। এখানে সিদ্ধান্ত গৃহীত হলে তা পরবর্তীতে চূড়ান্ত অনুমোদনের জন্য তা পাঠানো হবে সিনেটে।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, সভার এজেন্ডায় ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর প্রথম সংবিধির ১৮(২)(xii) ধারায় হলটির নাম পরিবর্তনের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে গত বছরের ২৭ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে’র নাম পরিবর্তন করে ‘শেখ মুজিবুর রহমান হল’ নামকরণ করা হয়েছে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা মতামত দিয়েছেন যে, In the First Statutes, in Statute 18, in clause (2) (xii) the Following shall be substituted, namely; (xii) ‘The Sheikh Mujibur Rahman Hall’ (প্রথম সংবিধির, ১৮(২)(১২) দফায় নিম্নরূপ প্রতিস্থাপন করা হবে—‘শেখ মুজিবুর রহমান হল)।

সিন্ডিকেট সূত্রের দাবি, আগের সিন্ডিকেটে হলটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত হলেও বিশ্ববিদ্যালয় আদেশে তা অন্তর্ভুক্ত করার বিষয়ে আজকে আলোচনা হবে।

৫ লাখ শিক্ষকদের প্রশিক্ষণ দেবে সরকার: শিক্ষা সচিব
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের জন্য পৃথক প্রজ্ঞাপনের প্রয়ো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. মাছুম হাছান
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির মুজিব হলের গেট থেকে মুছল ওসমান হাদির নাম
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে দুই বিভাগের সংঘর্ষের ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ককপিটে ২ পাইলটের হাতাহাতি, সৌদিতে ইসরায়েলগামী বিমানের জরুরি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬