ঢাবির মুজিব হলের নাম পাল্টে শহীদ ওসমান হাদি দিলেন শিক্ষার্থীরা

১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ AM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ AM
শহীদ ওসমান হাদি লেখা ব্যানার

শহীদ ওসমান হাদি লেখা ব্যানার © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের নাম বদলে নতুন করে ‘শহীদ ওসমান হাদি হল’ নামকরণের ঘোষণা দেন হল সংসদের নেতারা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে হলের প্রধান ফটকে ‘শহীদ ওসমান হাদী হল’ লেখা একটি ব্যানার টানিয়ে এ ঘোষণা দেওয়া হয়।

হল সংসদের সাধারণ সম্পাদক আহমেদ আল সাবাহ জানান, হলের শিক্ষার্থীদের অংশগ্রহণে গণস্বাক্ষর গ্রহণ করা হয়েছে। এতে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী নাম পরিবর্তনের দাবির পক্ষে মত দিয়েছেন। এর আগেও আমরা দুই দফা উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছি। তবে অপশক্তির ইশারায় তখন বিষয়টি বাস্তবায়ন হয়নি।

এ বিষয়ে তিনি আরও বলেন, আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো- আগামী সিন্ডিকেট সভায় যেন বিষয়টি এজেন্ডাভুক্ত করা হয় এবং হলটির নাম পরিবর্তন করে শহীদ শরীফ ওসমান হাদীর নামে করা হয়।

৬ বিভাগের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
  • ০৪ অক্টোবর ২০২৬
পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব, ভবনের ছাদ থেকে ফেলে ছাত্রলীগ নেতা…
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপি নেতা ও তার স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৪ অক্টোবর ২০২৬
মাঝ আকাশে যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ বিমান
  • ০৪ অক্টোবর ২০২৬
ওজন কমাতে গিয়ে যে ভুলে ক্ষতি হতে পারে শরীরের
  • ০৪ অক্টোবর ২০২৬
‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, অতঃপর...
  • ০৪ অক্টোবর ২০২৬