প্রশিক্ষণে চেয়ারম্যানস ও ডিজিস অ্যাওয়ার্ড পেলেন ১০ শিক্ষক

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ PM
অতিথিবৃন্দের সঙ্গে পুরস্কার পাওয়া শিক্ষকবৃন্দ

অতিথিবৃন্দের সঙ্গে পুরস্কার পাওয়া শিক্ষকবৃন্দ © টিডিসি ছবি

নতুন জাতীয়করণকৃত সরকারি কলেজের নন-ক্যাডার শিক্ষকদের ইন্ডাকশন প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ১০ শিক্ষককে চেয়ারম্যানস ও ডিজিস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) বিশেষ অতিথি হিসেবে শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। ৭৮ থেকে ৮২ ব্যাচের প্রশিক্ষণার্থীদের মধ্যে এ পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েম মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম মো: মেজবাহুল হক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংস্থাটির পরিচালক (প্রশাসন ও অর্থ) প্রফেসর মো. শাহজাহান।

৭৮ ব্যাচ থেকে চেয়ারম্যানস অ্যাওয়ার্ড পেয়েছেন কুমিল্লার গাজীপুরের খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. মেহেদি মাসুদ মুনসি। ডিজিস অ্যাওয়ার্ড পেয়েছেন বান্দরবনের হাজী এম এ কালাম সরকারি কলেজের প্রভাষক নিলুপ্তল বরুয়া।

৭৯ ব্যাচ থেকে চেয়ারম্যানস অ্যাওয়ার্ড পেয়েছেন বগুড়ার সরকারি কামারউদ্দিন ইসলামিয়া কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমান এবং ডিজিস অ্যাওয়ার্ড পেয়েছেন গাজীপুরের কালিগঞ্জের সরকারি কালিগঞ্জ শ্রমিক কলেজের প্রভাষক তানিয়া দেওয়ান।

৮০তম ব্যাচ থেকে চেয়ারম্যানস অ্যাওয়ার্ড পেয়েছেন জয়পুরহাটের সরকারি সৈয়দ আলতাফুন্নেছা কলেজের প্রভাষক কে এম ফেরেদৌস রহমান এবং ডিজিস অ্যাওয়ার্ড পেয়েছেন টাঙ্গাইলের শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের নিলুয়া ইয়াসমিন।

৮১তম ব্যাচ থেকে চেয়ারম্যানস অ্যাওয়ার্ড পেয়েছেন জয়পুরহাটের সরকারি মুজিবুর রহমান আক্কেলপুর কলেজের মোছা. নাহিদ সুলতানা এবং ডিজিস অ্যাওয়ার্ড পেয়েছেন চট্টগ্রামের হাটহাজারি সরকারি কলেজের মো. নিজাম উদ্দিন।

৮২তম ব্যাচ থেকে চেয়ারম্যানস অ্যাওয়ার্ড পেয়েছেন শরীয়তপুরের সরকারি পূর্ব মাদারীপুর কলেজের প্রভাষক রতন সীল এবং ডিজিস অ্যাওয়ার্ড পেয়েছেন মানিকগঞ্জের মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজের প্রভাষক তায়মকে খানম।

রাজউক উত্তরা মডেল কলেজে চাকরি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্বেচ্ছাসেবক দল সদস্য সচিবের নোংরা মন্তব্য, বিএনপির সাংগঠনি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশে যৌথভাবে দ্বিতীয় গাজীপ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি ১-১০০০ থেকে ছিটকে ১০০১-১২০০, আর পাকিস্তানের কায়েদ আজম …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের ৮ প্রধান শিক্ষককে বদলি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শান্তকে নিয়ে আশাবাদী বিসিবি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬