দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নায়েম পরিচালকের

১১ আগস্ট ২০২৬, ০৮:১৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৬, ০৮:৫৫ PM
প্রতিবাদ

প্রতিবাদ © ফাইল ছবি

গত ৯ আগস্ট দ্য ডেইলি ক্যাম্পাসে নায়েম-সংক্রান্ত প্রতিবেদনে প্রশিক্ষণ ও বাস্তবায়ন বিভাগ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নায়েমের প্রশিক্ষণ ও বাস্তবায়ন বিভাগের পরিচালক প্রফেসর প্রিম রিজভী।

প্রতিবাদলিপিতে তিনি বলেন, নায়েমের অবকাঠামোগত সীমাবদ্ধতা ও প্রশিক্ষণের ব্যাকলগ কমাতে সরকারি অনুমোদন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে BARD, কুমিল্লা, TSC, গাজীপুর ও RDA, বগুড়ায় প্রশিক্ষণ পরিচালনা করা হয়। বর্তমানে BARD, কুমিল্লায় ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স চলমান রয়েছে। এ কোর্সের বাজেট ও আর্থিক হিসাবের সঙ্গে প্রশিক্ষণ ও বাস্তবায়ন বিভাগের কোনো সংশ্লেষ নেই।

২০৭ ও ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উপদেষ্টা হওয়া প্রসঙ্গে প্রফেসর রিজভী বলেন, ১৯৯৯ সালের সরকারি Terms of Reference অনুযায়ী বুনিয়াদি প্রশিক্ষণ পরিচালনার দায়িত্ব প্রশিক্ষণ ও বাস্তবায়ন বিভাগের ওপর ন্যস্ত। সে অনুযায়ী বিভাগের পরিচালক ও উপপরিচালক-১-এর দায়িত্ব পালনের কথা।

এ ছাড়া মাউশির স্কিমের আওতাধীন ইনডাকশন ও SESD প্রশিক্ষণ প্রশাসন ও অর্থ বিভাগের মাধ্যমে পরিচালিত হওয়ায় নায়েমের নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমে সমন্বয়হীনতা ও আবাসন সংকট তৈরি হচ্ছে। একই সঙ্গে বাজেট অনুমোদনে বিলম্বের কারণে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।

প্রতিবেদকের বক্তব্য: প্রফেসর প্রিম রিজভীর বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের কেবলমাত্র একটি অংশ সংবাদে লেখা হয়েছে। এ সংক্রান্ত অভিযোগ নায়েম থেকে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। অভিযোগের সঙ্গে কিছু দালিলিক প্রমাণও জমা দেওয়া হয়েছে। সেগুলোর ভিত্তিতেই সংবাদটি অভিযোগ আকারে উত্থাপন করা হয়েছে। প্রতিবেদনে প্রতিবেদকের নিজস্ব অভিমত লেখা হয়নি।

ট্যাগ: নায়েম
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএলআরআইয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্র…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯ তম বিসিএস: প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নোবেলজয়ী ইয়োন ফসের ‘সুসানাহ্’ প্রথমবার বাংলাদেশে মঞ্চস্থ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সফরে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সমুন্নত রাখা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়ছে তৃতীয় শ্রেণির তালহা, চিকিৎ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬