নায়েমের নতুন পরিচালক অধ্যাপক ফাহমিদা © টিডিসি সম্পাদিত
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ইডেন মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ফাহমিদা।
শনিবার (১৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান
প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক ফাহমিদা আগামী ১৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন মর্মে গণ্য হবে। তিনি আবশ্যিকভাবে স্ব স্ব পিডিএস এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।
এতে আরও বলা হয়, বদলিকৃত কর্মকর্তা স্ব-আবেদনের প্রেক্ষিতে বদলি/পদায়ন করা হয়েছে, বিধায় তিনি কোন প্রকার টিএ/ডিএ প্রাপ্য
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
