দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ: নায়েম নিয়ে তদন্তে ডিআইএ

২২ আগস্ট ২০২৬, ০৪:৪২ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৬, ০৪:৪৫ PM
পরিদর্শন ও নিরীক্ষা অধিপ্তর

পরিদর্শন ও নিরীক্ষা অধিপ্তর © ফাইল ছবি

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) নানা অনিয়ম নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসে দুটি প্রতিবেদন প্রকাশের পর সংস্থাটিতে তদন্তে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। এজন্য ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি এ কমিটি গঠন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিআইএ। কমিটির দলনেতা হয়েছেন সংস্থাটির পরিচালক প্রফেসর মো. আফলাতুন। সদস্য হিসেবে রয়েছেন, শিক্ষা পরিদর্শক মো. আবু দাউদ, শায়লা শারমিন শুচি, সহকারী শিক্ষা পরিদর্শক মো. রোকনুজ্জামান, মো. মাজহারুল ইসলাম, মো: আজিম কবীর, অডিট অফিসার চন্দন কুমার দেব এবং অডিটর মো. ফজলুল হক। 

এর আগে গত ৮ আগস্ট ‘নায়েমে অনিয়মের ছড়াছড়ি: গবেষণা বিল থেকে প্রশিক্ষণ বাজেট, বিদ্যুৎ বিলেও গরমিল’ এবং ১৩ আগস্ট ‘কেউ ১২ বছর, কেউ ১৫— নায়েমেই যুগ পার করছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা’ শিরোনামে দুটি সংবাদ প্রকাশ করে দ্য ডেইলি ক্যাম্পাস। প্রতিবেদন দুটি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় শিক্ষা প্রশাসনে। পরে বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক তদন্তের নির্দেশ দেন।

নায়েম পরিদর্শন ও নিরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম), ঢাকাকে পরিদর্শন ও নিরীক্ষার লক্ষ্যে শিক্ষা সচিব মৌখিকভাবে নির্দেশনা প্রদান করেন। উক্ত নির্দেশনার প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) পরিদর্শন ও নিরীক্ষার লক্ষ্যে পরিদর্শন ও নিরীক্ষা দল গঠন করা হলো।’ গত ১৯ আগস্ট থেকে কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে। যা চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা বলেন, ‘দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশিত হওয়ায় নায়েমের অজানা অনেক বিষয় সামনে এসেছে। বিষয়গুলো খতিয়ে দেখে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন নির্দেশ দিয়েছেন শিক্ষা সচিব।

ডাকসুর অনার বোর্ড থেকে বাদ গোলাম রাব্বানী, নেই রাশেদও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে, আবেদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে ছাত্রদল নেতা শাওনের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভার্চুয়াল ইন্ডাস্ট্রি: এআই কনটেন্টে দেশের চমক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9