ঢাবির কর্মচারীদের অবসরের বয়স বাড়ানোর চিন্তা প্রশাসনের

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের অবসর গ্রহণের বয়স বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে প্রশাসন। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিস সংলগ্ন সভা কক্ষে অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভার কার্যসূচিতে বিষয়টি রয়েছে। সেখানে পাস হলে তাদের অবসরের বয়স দুই বছর বাড়িয়ে ৬২ করা হবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতি, কারিগরি কর্মচারী সমিতি ও চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক একটি আবেদন করেছেন। এর পরিপ্রেক্ষিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের অবসর গ্রহণের বয়সসীমা ৬২ (বাষট্টি) বছর করার বিষয় বিবেচনা করছে প্রশাসন।

বর্তমানে কর্মকর্তাদের অবসরের বয়স ৬২ বছর। এর অনুরূপভাবে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের অবসর গ্রহণের বয়সসীমা করার বিষয়টি বিবেচনা করে সিন্ডিকেটে তোলা হচ্ছে। ২০১২ সালের ৩০ এপ্রিল সিন্ডিকেট কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তাদের অবসর গ্রহণের বয়সসীমা ৬০ বছর থেকে ৬২ বছর করা হয়েছে।

অন্য খবর: দেশসেরা ১০ বিশ্ববিদ্যালয়ের পাঁচটিই বেসরকারি, র‌্যাংকিংয়ে ২৫ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান

সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্মকর্তা ও কর্মচারীদের বৈষম্য নিরসনকল্পে গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট চলতি বছরের ২০ ফেব্রুয়ারির সভায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের অবসরকালীন বয়স কর্মকর্তাদের ৬২ বছরের ন্যায় কর্মচারীদের ৬০ থেকে ৬২ বছর করার বিষয়টি সিন্ডিকেট সভায় উপস্থাপনের মাধ্যমে চাকরির বিধিমালা অনুযায়ী বাস্তবায়ন করার সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত সিন্ডিকেট সভায় পেশ করা হতে পারে বলে জানা গেছে।

৫ লাখ শিক্ষকদের প্রশিক্ষণ দেবে সরকার: শিক্ষা সচিব
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের জন্য পৃথক প্রজ্ঞাপনের প্রয়ো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. মাছুম হাছান
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির মুজিব হলের গেট থেকে মুছল ওসমান হাদির নাম
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে দুই বিভাগের সংঘর্ষের ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ককপিটে ২ পাইলটের হাতাহাতি, সৌদিতে ইসরায়েলগামী বিমানের জরুরি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬