ওয়াশিং মেশিন যেভাবে ‘আতঙ্ক’ কমাচ্ছে ঢাবি শিক্ষার্থীদের

১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৫ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৪ PM
ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার সুযোগ পাচ্ছেন ঢাবি শিক্ষার্থীরা

ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার সুযোগ পাচ্ছেন ঢাবি শিক্ষার্থীরা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক ছাত্রদের কাপড়-চোপড় ধোয়ার কাজ আরো সহজ ও দ্রুততর করতে ছয়টি হলে চালু হয়েছে ওয়াশিং মেশিন সেবা। প্রতিবার ৫০ টাকায় ৩০টিরও বেশি কাপড় একসঙ্গে পরিষ্কার করতে পারে শিক্ষার্থীরা। এতে সন্তুষ্ঠ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। তারা বলছেন, কাপড় ধোয়ার ‘আতঙ্ক’ কমাচ্ছে ওয়াশিং মেশিন।

ডিজিটাল সফটওয়্যারভিত্তিক লন্ড্রি সার্ভিস ‘ইওর ক্যাম্পাস'র মাধ্যমে ঢাবির আবাসিক শিক্ষার্থীদের সময় ও শ্রম কমাতে এবং কাপড় ধোয়ার কাজকেসহজতর করতে ‘YOUR Laundry’ নামে এ সার্ভিস চালু করেছে প্রতিষ্ঠানটি। হলে এমন সার্ভিস শুরু হওয়ার পর থেকে এটি অনেক সাশ্রয়ী ও কার্যকর বলে অভিমত ব্যক্ত করছেন শিক্ষার্থীরা। তবে আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা খরচ বেশি বলে অভিযোগ করেছেন।

জানা গেছে, শিক্ষার্থীরা ‘YOUR Campus’ অ্যাপসে টাকা পেমেন্ট করে সময় দিয়ে রাখতে পারে, কখন তার কাপড় ধৌত করবেন। পরে তার কাপড় নিয়ে অ্যাপের মাধ্যমে কিউআরকোড স্ক্যান করে মেশিন চালু করেন। এ সময় একজন শিক্ষার্থীকে ডিটারজেন্ট নিজেকে সরবরাহ করতে হয়। ৬০ মিনিট, ৭৫ মিনিট, ৯০ মিনিট সময়ে একসঙ্গে প্রায় ২৫-৩০টি কাপড় ধোয়া যায়।

সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়টি হলে মোট ২৬টি ওয়াশিং মেশিন চালু করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ফজলুল হক মুসলিম হলে ছয়টি,  সূর্যসেন হল, এ এফ রহমান হল, মুহসীন, শামসুন নাহার ও শহীদুল্লাহ হলে চারটি করে ওয়াশিং মেশিন স্থাপন করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছিন, আবাসিক শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে এ সেবা চালু করা হয়েছে। সেবাটি একজন শিক্ষার্থী মাত্র এক থেকে দেড় ঘন্টা সময় নিয়েই গ্রহণ করতে পারবেন। মোবাইল ফোনে অ্যাপ ডাউনলোড করে অতি সহজেই একজন ছাত্র সম্পন্ন করতে পারেন এর বিল পরিশোধ প্রক্রিয়া। তাছাড়া নগদে পেমেন্ট করলে শিক্ষার্থীরা পাবেন ১০ শতাংশ ক্যাশ ব্যাক সুবিধা। হল প্রশাসনের অনুমতি পেলে ঢাবির প্রতিটি হলে এ সেবা চালু করা হবে।

ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের দ্বিতীয় বর্ষের আবাসিক শিক্ষার্থী মনিরুজ্জামান জিহাদ বলেন, নিঃসন্দেহে খুব ভালো উদ্যোগ এই সার্ভিসটি। এতে আমরা খুব অল্প টাকায় অধিক পরিমাণ কাপড় ধৌত করতে পারি। তাছাড়া কাপড় প্রায় শুকিয়ে বের হওয়ায় রোদে দেয়ার প্রয়োজন হয় না। একসময় আমাদের কাপড় ধৌত করতে বিরক্তি লাগলেও সেই ঝামেলা দূর করেছে ওয়াশিং মেশিন।

মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী নাঈম বলেন, হলে প্রতিটি শিক্ষার্থীর জন্য একটা বিরক্তিকর কাজ হলো কাপড় ধোয়া। ওয়াশিং মেশিন কাপড় ধোয়ার ঝামেলা থেকে মুক্ত করেছে। অনেকগুলো জামাকাপড় একসঙ্গে পরিষ্কার করা যায়। এতে সময় ও শ্রম কম লাগে। শিক্ষার্থীরা এই সার্ভিসে অনেক খুশি।

শামছুন নাহার হলেরর শিক্ষার্থী আয়েশা জামান ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি ওয়াশিং মেশিন ইউজ করার আগে অনেক কনফিউজড ছিলাম আদৌ পরিষ্কার হবে কি-না, কাপড় নষ্ট হবে কি-না। বাট আলহামদুলিল্লাহ কাপড়গুলো খুব সুন্দরভাবে ক্লিন হয়েছে। খুবই সিস্টেমেটিক ওয়ে-তে আপনারা কাপড় ক্লিন করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই, ইউজ করাও সহজ। আমার কাছে হল লাইফের সব থেকে বড় আতঙ্কের নাম হলো কাপড় ধোয়া। এখন সে সমস্যার ও সমাধান হলো।’

ওয়াশিং মেশিন সার্ভিস না থাকায় হতাশা প্রকাশ করেছে বিভিন্ন হলের একাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীরা জানান, এমন সার্ভিস প্রতিটি হলেই চালু করা সময়ের দাবি। এতে সবাই উপকৃত হবে। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী হাসিবুর রহমান সোহাগ বলেন, ‘সচরাচর আমরা কাপড় ধোয়াতে অভ্যস্ত নই। এটি আমাদের জন্য অনেক কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ ব্যপার। কাপড় ধোয়ার জন্য বাথরুমে সিরিয়াল ধরতে হয়। তাছাড়া হলের বাথরুমে কাপড় ধোয়ার পরিবেশ নেই। এ জন্য প্রতিটি হলেই এ সার্ভিস চালু করার দাবি জানাই।’

সার্জেন্ট জহুরুল হক হলের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আরাফ মাহমুদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কাপড় ধোয়া অনেক বিরক্তিকর একটা কাজ। ঢাবির অন্যতম বড় হল হলেও আমাদের এখানে এ সার্ভিস চালু করেনি। দ্রুত জহুরুল হক হলে ওয়াশিং মেশিন সার্ভিস চালুর দাবি জানাই।’

নতুন চালুকৃত সার্ভিসে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন অফার দিচ্ছে অ্যাপটি। যেমন, কেউ ৫, ১০, ২০টি ওয়াশ প্যাকেজ কিনলে শিক্ষার্থীরা পাবে যথাক্রমে ২, ৪ ও ৬টি ওয়াশ প্যাকেজ ফ্রি। তাছাড়া টাকা নগদে পরিশোধ করলে থাকছে ১০ শতাংশ ক্যাশ ব্যাক। সুযোগ হিসেবে থাকছে ২৮ ফেব্রুয়ারির মধ্যে কোনও প্যাকেজ কিনলে একটি  ফ্রি গিফট ওয়াশ।

‘ইউর ক্যাম্পাস’র মুখপাত্র মুনিম রহমান ম্যারিন বলেন, উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে এ সেবা বহু আগেই শুরু হয়েছে। আমরা দ্রুত উন্নত বিশ্বে পদার্পণ করছি, কিন্তু আমাদের এখানে এই সার্ভিস ইতিপূর্বে চালু হয়নি।  নিজের ছাত্রজীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। সেটা থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের কথা বিবেচনায় এ পদক্ষেপ হাতে নিয়েছি। সুযোগ পেলে ভবিষ্যতে সব বিশ্ববিদ্যালয়ে এ সার্ভিস চালু করব।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও প্রতিষ্ঠানটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (রুয়েট), রাজশাহীর বিশ্ববিদ্যালয়ে (রাবি) ওয়াশিং মেশিন সার্ভিস চালু করেছে।

সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence