ঢাবি শিক্ষার্থীকে মারধর, ছাত্রলীগ নেতা বহিষ্কার

০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৪১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৪ PM
ঢাবির ছাত্রলীগ নেতা নুর

ঢাবির ছাত্রলীগ নেতা নুর © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে রিয়াদ নামের শিক্ষার্থীকে লিফট থেকে বের করে মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতা রাকিবুল আল হাসান নুরকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং হল ছাত্রলীগের আইন বিষয়ক উপ সম্পাদক।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল বাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। গত ১ ফেব্রুয়ারি থেকে ৬ মাসের জন্য হল থেকে বহিষ্কারাদেশ কার্যকর হয় বলে জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ ডিসেম্বর রাতে বিজয় একাত্তর হলের যমুনা ব্লকের পশ্চিম কর্নারের লিফটের সামনে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অভিযুক্ত রাকিবুল আল হাসান নুর তার সিনিয়র রিদওয়ানুল হক রিয়াদকে অন্যদের সামনে শারীরিকভাবে লাঞ্ছিত এবং পরে রক্তাক্ত করে আহত করেন। ওই ঘটনার খবর জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশিত হয়। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার সত্যতা উদঘাটন ও শান্তি নিরূপণের জন্য হল প্রশাসন কর্তৃক গঠিত কমিটি ওই ঘটনার সত্যতার প্রমাণ পেয়েছে।

আরও পড়ুন: যখন ভুল চিহ্নিত হবে, তখনই সংশোধন হবে: শিক্ষামন্ত্রী

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের ঘটনা হলের প্রশাসনিক ও একাডেমিক মর্যাদা ক্ষুণ্ণ করেছে, যা হলের শৃঙ্খলা ও আইনের পরিপন্থি। তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে হলের শৃঙ্খলাভঙ্গের অপরাধে আগামী ছয় মাসের জন্য অভিযুক্তকে হল থেকে বহিষ্কার করা হল। এই সময়কালে অভিযুক্ত রাকিবুল হলে অবস্থান এবং কোনও ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না।

উল্লেখ্য, ঘটনার রিয়াদ লিফটে ওঠার সময় নুরের গায়ে ধাক্কা লাগায় তাকে সবার সামনে হেনস্তা করেন। একপর্যায়ে রিয়াদের হুডির কলার টেনে লিফটের বাইরে বের করে বেধরক মারধর করেন। এতে রক্তাক্ত হন রিয়াদ। পরে হল প্রভোস্টের কাছে একটি লিখিত অভিযোগ দিলে তদন্তের মাধ্যমে অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।

শিক্ষক নিয়োগ দেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • ১৩ আগস্ট ২০২৬
  • ১৩ আগস্ট ২০২৬
বাঁচানো গেল না পেট জোড়া লাগা সেই দুই জমজ শিশুকে
  • ১৩ আগস্ট ২০২৬
শরীরে ডায়াবেটিস, খাবারের পরের ১০ মিনিট ভুলেও এই কাজটি বাদ দ…
  • ১৩ আগস্ট ২০২৬
গ্যাস না পেয়ে সিএনজিচালকদের মহাসড়ক অবরোধ
  • ১৩ আগস্ট ২০২৬
দুই বছরে পে স্কেল বাস্তবায়নের প্রস্তাব সচিব কমিটির, কয় ধাপে…
  • ১৩ আগস্ট ২০২৬